1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

রাজশাহী থেকে সারা দেশে বাসযোগাযোগ বন্ধ

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৪৪ সময় দর্শন

মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে রাজশাহী থেকে সারা দেশে দূরপাল্লা ও আন্তঃজেলায় বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকদের একাংশ হঠাৎ করেই বাস চলাচল বন্ধ করে দেয় বলে জানা গেছে। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

সংশ্লিষ্টদের সূত্র মতে, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন গতকাল রোববার রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি ঘোষণা করেন। নতুন ২১ সদস্যের কমিটিতে রফিকুল ইসলাম পাখিকে সভাপতি ও মোমিনুল ইসলাম মোমিনকে সাধারণ সম্পাদক করা হয়। নির্বাচন ছাড়া নতুন কমিটি দেওয়ায় শ্রমিকদের একাংশ সকাল থেকে আন্দোলন শুরু করেন এবং সব রুটের বাস চলাচল বন্ধ করে দেন।

আন্দোলনকারীদের দাবি, ঘোষিত কমিটি বাতিল করে তিন মাস মেয়াদি আহ্বায়ক কমিটি গঠন করে নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে হবে।

এর আগে গত ২৩ এপ্রিল ইউনিয়ন অফিসের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহীর শিরোইল এলাকায় পরিবহন শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। টার্মিনালের পাশে থাকা বিপুলসংখ্যক দোকানেও ভাঙচুর চালানো হয়। এরই পরিপ্রেক্ষিতে ফেডারেশন সমঝোতার ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করেন।

নতুন ঘোষিত জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম পাখি এ বিষয়ে বলেন, বাস বন্ধের কথা শুনেছি। চেষ্টা করছি যাতে বাস চলাচল স্বাভাবিক হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host