1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ১৬ মে ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

সাঁথিয়ায় শিক্ষক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

জালাল উদ্দিন; সাঁথিয়া, পাবনা
  • আপডেটের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ০ সময় দর্শন

পাবনার সাঁথিয়ায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সাঁথিয়া উপজেলা শাখার আয়োজনে শিক্ষক প্রতিনিধি সম্মেলন শুক্রবার (১৫ মে) সাঁথিয়া উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষক পরিষদের সভাপতি মোস্তফা কামাল মানিক এর সভাপতিত্বে এবং কলেজ শিক্ষক পরিষদের সভাপতি ও আতাইকুলা ডিগ্রী কলেজের প্রভাষক আবু সাদাত এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক ফেডারেশন পাবনা জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা অধ্যক্ষ ইকবাল হুসাইন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক ফেডারেশন সাঁথিয়া উপজেলা শাখার উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা মোখলেছুর রহমান। শিক্ষক ফেডারেশন পাবনা জেলা শাখার সেক্রেটারি ডক্টর ইদ্রিস আলম,সাঁথিয়া উপজেলা শাখার উপদেষ্টা সহকারী অধ্যাপক আনিসুর রহমান। আরও বক্তব্য রাখেন,উপজেলা শিক্ষক পরিষদ মাদ্রাসা শাখার সভাপতি মাওলানা আবু হানিফ,সাধারণ সম্পাদক আব্দুল মতিন,আদর্শ শিক্ষক পরিষদ কারিগরি শাখার সভাপতি সহকারী অধ্যাপক এম এ হাই,আদর্শ শিক্ষক পরিষদ কিন্ডার গার্টেন শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুল গফুর,প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পরিষদের সভাপতি হামিম রেজা,ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি আব্দুল গণি প্রমুখ।এ সময় শিক্ষক ফেডারেশনের ৮টি পরিষদের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আদর্শ শিক্ষক পরিষদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে বক্তারা বলেন,শিক্ষার গুণগত মান বৃদ্ধি করা,শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তোলা,শিক্ষকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহমর্মিতা সৃষ্টি করা,আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সাথে শিক্ষকদের সম্পৃক্ত করা,সমাজে শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠা করা,শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য একযোগে কাজ করা। একটি আদর্শ সমাজ গড়তে হলে প্রয়োজন আদর্শ শিক্ষকের। আর আদর্শ শিক্ষক তৈরির জন্য প্রয়োজন একটি শক্তিশালী,সচেতন ও দায়িত্বশীল শিক্ষক সংগঠন। সেই জায়গা থেকেই আদর্শ শিক্ষক ফেডারেশন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host