1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ১৬ মে ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

চাটমোহরে বিএমডিএ চেয়ারম্যান তুহিনকে সংবর্ধনা

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ২ সময় দর্শন

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান,কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় চাটমোহর পৌর সদরের বালুচর খেলার মাঠে চাটমোহর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠণ এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে কৃষিবিদ হাসান জাফির তুহিন ছাড়াও বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। এসময় ফরিদপুর উপজেলা বিএনপির নেতা জহুরুল ইসলাম বকুল,চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ,সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ জিয়ারুল হক সিন্টু,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আঃ রহিম কালু,বিএনপি নেতা ভিপি সেলিম রেজা,অধ্যক্ষ মাহমুদুল আলম,রবিউল করিম তারেক,স ম আতাউর রহমান তোতা,গোলাম মওলা,লিখণ বিশ্বাস,ছাত্রদল নেতা ফুলচাদ হোসেন শামীম,শ্রমিকদল নেতা মোন্তাজ আহমেদসহ চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠণের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন,মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন,তা ততার সাথে পালন করবো। উত্তরাঞ্চলের ১৬টি জেলার দায়িত্বে আমি,কিন্তু পাবনা-৩ এলাকায় ইনশাল।লাহ বেশি কাজ করা হবে। আমি ও রুমা মিলে বিএনপিকে সংগঠিত করবো। সব সময় আপনাদের পাশে থাকবো। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন,বিএনপির কোন নেতা-কর্মী মাদকদ্রব্যের সাথে জড়িত হতে পারবেনা,কোন সন্ত্রাসী কর্মকান্ড করতে পারবেনা। অনুষ্ঠানে কৃষিবিদ হাসান জাফির তুহিনকে তিন উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠণের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host