1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
১,৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮২০ সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, আইনি পদক্ষেপের ইঙ্গিত আইনমন্ত্রীর জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে: মোহাম্মদ সেলিম উদ্দিন আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গবেষণায় বিনিয়োগ বাড়াতে হবে : মির্জা ফখরুল এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন স্পিকার সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী

বিবেক ওবেরয়ের বাসায় তল্লাশি

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ৬১০ সময় দর্শন

মাদক মামলার কারণে এবার বলিউড অভিনেতা বিবেক ওবেরয়ের বাড়িতে অভিযান চালানো হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বিবেক ওবেরয়ের মুম্বাইয়ের বাড়িতে তল্লাশি চালায় সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চের একটি দল। বিবেকের বাড়ি থেকে কিছু উদ্ধার করা হয়েছে কি না, সে বিষয়ে অবশ্য এখনও জানা যায়নি।

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে সান্ডালহুড মাদক মামলা নিয়ে হৈচৈ শুরু হয়েছে । সান্ডালহুড মাদক মামলায় সম্প্রতি অভিনেত্রী রাগিনী দ্বিবেদীকে গ্রেপ্তার করা হয়। সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চের পক্ষ থেকেই গ্রেপ্তার করা হয় রাগিনীকে। এই দক্ষিণী অভিনেত্রীকে গ্রেপ্তারের পর ওই মামলায় উঠে আসে আদিত্য আলভার নাম।

বিবেক ওবেরয়ের শ্যালক আদিত্য আলভা সান্ডালহুড মাদক মামলায় জড়িত বলে অভিযোগ করে সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ। এরপরই আদিত্য আলভাকে গ্রেপ্তার করা হবে বলে শোনা যায়। গ্রেপ্তারের আগেই পালিয়ে যান আদিত্য। বিবেক ওবেরয়ের শ্য়ালকের কোনও খোঁজ না পেয়ে, তাঁর জন্য লুকআউট নোটিশ জারি করে সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ।

বিবেক ওবেরয়ের বাড়িতে আদিত্য আলভা লুকিয়ে থাকতে পারেন। সেই সন্দেহ থেকেই এরপর বিবেকের বাড়িতে তল্লাশি চালায় সিসিবি-র একটি দল। যদিও সেখানে আদিত্য আলভার কোনও খোঁজ মেলেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host