1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ইস্যুতে দিল্লির ব্যাখ্যা দিল ভারত উজবেকিস্তানকে উড়িয়ে দিলো রোনালদোর পর্তুগাল চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৬ সালের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে কৃষকের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪ লাখ টাকা পাবনা জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে ভাঙ্গুড়া ডাক বাংলোর জায়গা উদ্ধার ভাঙ্গুড়া জেলা পরিষদের প্রাচীন ডাক বাংলোর জায়গা জবরদখল ! ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

রমজানে বাজার স্থিতিশীল রাখতে আগাম চাল ও গম আমদানির উদ্যোগ

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৩৫ সময় দর্শন

সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত দুই উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আসন্ন রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এখন থেকেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। মঙ্গলবার, ১৮ নভেম্বর এসব বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, রোজার আগেই চাল ও গম আমদানি করা হবে, যাতে বাজারে সরবরাহ স্বাভাবিক থাকে।

তিনি বলেন, এলসি খোলার বিষয়ে বাংলাদেশ ব্যাংক আগের তুলনায় বেশি নমনীয় হয়েছে। রমজানে পণ্যমূল্য যাতে না বাড়ে, সে জন্য আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। বাজার নিয়ন্ত্রণে সরকারের মনোযোগ উল্লেখ করে তিনি জানান, প্রয়োজনীয় খাদ্যশস্য দ্রুত আমদানির উদ্যোগ চলছে।

বৈঠকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের অবকাঠামো উন্নয়ন করার সিদ্ধান্তের কথা জানান অর্থ উপদেষ্টা। পাশাপাশি কক্সবাজার দোহাজারি রেল প্রকল্পের মেয়াদও বাড়ানো হবে বলে জানান তিনি।

নিরাপত্তা খাত সম্পর্কিত আলোচনায় উঠে আসে আনসার বাহিনীর পুরোনো অস্ত্র প্রতিস্থাপনের বিষয়টি। ড. সালেহউদ্দিন জানান, নির্বাচনের আগে আনসারদের জন্য ১৭ হাজার শটগান কেনা হবে, এগুলো খুবই স্বল্পমূল্যে সংগ্রহ করা হবে। একই সঙ্গে আগের সিদ্ধান্ত অনুযায়ী ভোটকেন্দ্রের জন্য ৪০ হাজার বডি অন ক্যামেরা কেনা হলেও পরে তা কমানোর সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতেই শুধু বডি ক্যাম দেওয়া হবে এবং ক্রয় প্রক্রিয়া হবে স্বচ্ছ। নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আলোচনার মাধ্যমে বিষয়গুলো নির্ধারণ করবে।

উপদেষ্টা জানান, চাহিদা বাড়ায় এক কোটি ই-পাসপোর্টের বই কেনারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিকার সংকট বিবেচনায় ইপিআই টিকা কেনা হবে বলেও তিনি উল্লেখ করেন। সার্বিকভাবে সরকারের কার্যক্রমে আইএমএফ সন্তুষ্ট রয়েছে, নতুন কোনো শর্ত আরোপ করা হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

শেষ পর্যন্ত রমজানকে সামনে রেখে বাজার স্থিতিশীল রাখা, নিরাপত্তা ব্যবস্থায় দক্ষতা বাড়ানো এবং অবকাঠামো উন্নয়নে সরকারের অগ্রাধিকার স্পষ্ট করে তুলে ধরেন অর্থ উপদেষ্টা।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host