1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

ধান মাড়াই করতে এসে শ্রমিকের মৃত্যু;মারধরের অভিযোগ

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৭২ সময় দর্শন
পাবনার ভাঙ্গুড়ায় ধান মাড়াইয়ের কাজ করতে এসে জামিল হোসেন (৫০) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।শনিবার (২১ জুন) রাত সাড়ে ৮ টার দিকে তার মৃত্যু হয়।
তিনি রাজশাহীর বাঘা উপজেলার হরিনা গ্রামের আবু মণ্ডলের ছেলে। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এর আগে ওই কৃষি শ্রমিককে মারধর করার অভিযোগ ওঠে ইউসুফ আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি উপজেলার চরভাঙ্গুড়া গ্রামের আব্দুল কুদ্দুস মণ্ডলের ছেলে ও ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি জামিল তার মেয়ে, জামাই ও চাচাতো ভাইকে নিয়ে ধান মাড়াইয়ের কাজ করতে ভাঙ্গুড়ায় আসেন। তারা উপজেলার কৈডাঙ্গা গ্রামে এক ব্যক্তির ঘর ভাড়া নিয়ে থাকতেন। শনিবার বিকেলে জামিলকে ধান মাড়াই করে দিতে বলেন অভিযুক্ত ইউসুফ। কিন্তু মাড়াই  করতে দেরি হবে জানালে ক্ষিপ্ত হয়ে ওই কৃষি শ্রমিককে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে তার বিরুদ্ধে । পরে ইউসুফের ধান মাড়াই করে দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন জামিল। এরপর নদীতে নেমে গোসল শেষ করে ঘরে ফিরতেই তার মৃত্যু হয়।  তার স্বজনরা জানান, সে আগে থেকেই মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়তেন। তার শ্বাসকষ্ট রয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত ইউসুফ আলীর বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host