1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের লাশ উদ্ধার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ভাঙ্গুড়া হাজী গয়েজ উদ্দিন মহিলা মাদরাসার গভর্নিং বডির সভাপতি হলেন নওশাদ আলী নিয়োগ দেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের নিষিদ্ধ দল ছাড়া সভা-সমাবেশে বাধা নেই: আইনমন্ত্রী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: রিজভী আট মাসে ৩১ সূচকের ১৯টিতেই অবনতি, ৯৫ কারখানা বন্ধ: সিপিডি ডাক বিভাগে ১৪ ফুলফিলমেন্ট সেন্টারসহ নতুন সেবা শুরু

পাবনা জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে ভাঙ্গুড়া ডাক বাংলোর জায়গা উদ্ধার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৫৯ সময় দর্শন

পাবনা জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে ভাঙ্গুড়া ডাক বাংলোর জায়গা উদ্ধার
ভাঙ্গুড়া প্রতিনিধি :
অবশেষে ভাঙ্গুড়া ডাকবাংলোর জবরদখলকৃত জায়গা থেকে আরসিসি পিলার ভেঙ্গে দিয়েছেন প্রশাসন। গত রাতে পাবনা জেলা পরিষদের ঐ বাংলোর পেছনের ওয়াল ভেঙ্গে বেশ কিছুটা জায়গা দখল করে সেখানে  স্থানীয় ব্যবসায়ী মোস্তফা ঢালাই পিলার নির্মাণ শুরু করেন। আজ মঙ্গলবার সকালে জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু তাৎক্ষণিক সার্ভেয়ার পাঠান এবং ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নিতে অনুরোধ করেন। অতপর সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে জরিপ ও অভিযান পরিচালনা করেন। জরিপে ডাক বাংলোর যতটুকু জায়গা জবরদখল করা হয়েছে বলে প্রতীয়মান হয় উহা ভেঙ্গে ফেলার নির্দেশ দেন। ব্যবসায়ী মোস্তফা সঙ্গে সঙ্গে তা ভেঙ্গে দেন। সেইসঙ্গে ভবিষ্যতে যাতে এরকম কাজ আর না করেন সেজন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট এর কাছে একটা মুচলেকা লিখে দেন।
এভাবে প্রাচীন ডাক বাংলোর মূল্যবান সম্পত্তি রক্ষা হলো। এজন্য স্থানীয় অধিবাসীরা উপজেলা প্রশাসন ও জেলা পরিষদের প্রশাসককে ধন্যবাদ জানিয়েছেন।

ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মাহবুব উল আলম বাবলু বলেন পুর্বেও জেলা পরিষদের এই বাংলোর জায়গা জবরদখল হয়েছে,গাছ কেটে নেওয়া হয়েছে কিন্তু তখনকার চেয়ারম্যান বা সদস্যরা ব্যবস্থা নেয়নি। বর্তমান প্রশাসক জহুরুল ইসলাম বিশু সরকারের এই দামি সম্পদ  উদ্ধারে ১২ ঘন্টার মধ্যে বাবস্থা নিয়ে যোগ্যতার যে স্বাক্ষর রাখলেন ভাবিষ্যতে তা দৃষ্টান্ত হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host