1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
১,৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮২০ সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, আইনি পদক্ষেপের ইঙ্গিত আইনমন্ত্রীর জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে: মোহাম্মদ সেলিম উদ্দিন আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গবেষণায় বিনিয়োগ বাড়াতে হবে : মির্জা ফখরুল এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন স্পিকার সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী

চলে গেলেন পল্লীসম্রাট আব্দুল আলীমের স্ত্রী

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৬২৮ সময় দর্শন

বাংলা গানের কিংবদন্তি শিল্পী ‘পল্লীসম্রাট’খ্যাত আব্দুল আলীমের স্ত্রী জমিলা আলীম আর নেই। ইন্না লিল্লাহি….রাজিউন।

মঙ্গলবার ১২ অক্টোবর দিবাগত রাত ২টা ২৫ মিনিটে মস্তিষ্কে রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।বুধবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন তাঁর কন্যা সংগীতশিল্পী নুরজাহান আলীম।

তিনি জানান, মৃত্যুকালে তাঁর মায়ের বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি চার ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জমিলা আলীম দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গতকাল রাতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে বনশ্রীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন বলে জানান নুরজাহান।

এ সংগীতশিল্পী তাঁর মায়ের জন্য দোয়া চেয়ে বলেন, ‘আমার মাকে আমি আর কখনো মা বলে ডাকতে পারব না। আর কখনো বলবে না তুই আসবি কবে, কখন আসবি, আমি কিন্তু তোর অপেক্ষায় আছি। আমি কিভাবে ভুলে থাকব আমার মাকে?

সবার কাছে আমার মায়ের জন্য দোয়া চাই। নীরবে নিভৃতে চমৎকার এক জীবন কাটিয়ে গেছেন আমার মা।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host