1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

দুর্গাপূজায় আগামীকাল থেকে ৮ দিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৬ সময় দর্শন

সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।আগামীকাল ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) থেকে ৩ অক্টোবর (শুক্রবার) পর্যন্ত দেশের দ্বিতীয় বৃহতম এই স্থলবন্দরে আমদানি-র

প্তানি কার্যক্রম বন্ধ থাকবে। 

আগামী ৪ অক্টোবর (শনিবার) থেকে যথারীতি বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম পুনরায় চালু হবে। তবে সোনামসজিদ ইমিগ্রেশন পথে ভিসাপ্রাপ্ত যাত্রীদের যাতায়াত প্রতিদিনই চালু থাকবে বলে বন্দর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

সোনামসজিদ বন্দর পরিচালনাকারী পানামা পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান জানান, বন্দর কাস্টমস গতকাল বুধবার দুপুরে পত্র দিয়ে জানিয়েছে যে, এবছর দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি হওয়ায় ১ এবং ২ অক্টোবর বন্দরে আমদানি ও রফতানি সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে।

অপরদিকে সোনামসজিদের বিপরীতে ভারতের মহদিপুর রপ্তানিকারক সমিতি গতকাল বুধবার পত্র দিয়ে জানিয়েছে যে, দুর্গাপূজা উপলক্ষে ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে। তিনি আরও জানান, আগামী ২৬ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর শুক্রবার বন্দরের সাপ্তাহিক ছুটি। ফলে সব মিলিয়ে টানা ৮ দিন বন্দরে কোনো আমদানি ও রপ্তানি করা হবে না।

সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের অহ্বায়ক মোস্তাফিজুর রহমান কাস্টমস ও মহদিপুর রপ্তানিকারক সমিতির পত্র পাওয়ার কথা জানিয়ে বলেন, বন্ধের মধ্যে বন্দরের অভ্যন্তরীণ পণ্য লোড, আনলোড, পরিবহন, গুদামজাতকরণসহ কিছু নিজস্ব কার্যক্রম চালু থাকবে। সরকারি ছুটির দিন ব্যতীত কাস্টমস খোলা থাকবে। সোনামসজিদ ও মহদিপুর ইমিগ্রেশন পথে পাসপোর্টধারীদের যাতায়াত প্রতিদিনই যথারীতি অব্যাহত থাকবে।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host