1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৬ সালের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে কৃষকের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪ লাখ টাকা পাবনা জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে ভাঙ্গুড়া ডাক বাংলোর জায়গা উদ্ধার ভাঙ্গুড়া জেলা পরিষদের প্রাচীন ডাক বাংলোর জায়গা জবরদখল ! ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর গুম-খুনের বিচার দাবিতে রাজধানীতে ১১ দলীয় সমাবেশের ঘোষণা বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক অর্থনীতি ঘুরে দাঁড়াতে আরও দুই বছর সময় লাগবে, বললেন অর্থমন্ত্রী

দেশে ফিরেছেন ২০ হাজার হাজি

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ২৭৬ সময় দর্শন
পবিত্র হজ পালনের পর সৌদি আরব থেকে ফিরতি যাত্রায় ধাপে ধাপে দেশে ফিরছেন বাংলাদেশি হাজিরা। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার (১৩ জুন) রাত পর্যন্ত ২০ হাজার ৫০০ জন হাজি সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরেছেন।

রোববার (১৫ জুন) প্রকাশিত হজ সংক্রান্ত বুলেটিনে জানানো হয়, দেশে ফেরা এসব হাজিদের মধ্যে ২ হাজার ৯২৪ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ১৭ হাজার ৫৭৬ জন বেসরকারি ব্যবস্থাপনার আওতায় হজ পালন করে দেশে ফিরেছেন।

ফিরতি এই ফ্লাইটগুলো পরিচালনায় অংশ নিয়েছে তিনটি এয়ারলাইন্স। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬ হাজার ২২৭ জন, সাউদিয়া এয়ারলাইন্স ৭ হাজার ৮৭৩ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৬ হাজার ৪২০ জন হাজিকে দেশে ফিরিয়ে এনেছে। মোট ৫২টি ফ্লাইটে এই যাত্রা সম্পন্ন হয়েছে, যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৬টি, সাউদিয়া ২০টি এবং ফ্লাইনাস ১৬টি ফ্লাইট পরিচালনা করেছে।

এদিকে সৌদি আরবে হজ কার্যক্রম চলাকালে এখন পর্যন্ত ২৯ জন বাংলাদেশি হাজি মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ২৫ জন পুরুষ এবং ৪ জন নারী। এই মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে মূলত মক্কা (১৯ জন), মদিনা (৯ জন) এবং আরাফার ময়দানে (১ জন)।

সৌদি আরবের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা পেয়েছেন ২৪০ জন বাংলাদেশি হাজি, যাদের মধ্যে এখনো ১৯ জন চিকিৎসাধীন রয়েছেন।

সৌদি আরব থেকে দেশে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে ১০ জুন থেকে, যা চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত। এবারে হজ অনুষ্ঠিত হয়েছে বুধবার (৫ জুন)।

ধর্ম মন্ত্রণালয় থেকে দেওয়া তথ্যমতে, ২০২৫ সালের হজের জন্য মোট ৭০টি হজ এজেন্সিকে অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে এবারে সর্বমোট ৮৭ হাজার ১৫৭ জন হজ পালন করেছেন।

সৌদি আরবে বাংলাদেশি হাজিদের যাত্রার প্রথম ফ্লাইট ছিল ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইট গিয়েছে ৩১ মে।এভাবে ধাপে ধাপে হাজিদের দেশে ফেরা নিশ্চিত করতে কাজ করছে ধর্ম মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host