1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
গণভোটের রায় বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে লংমার্চের ঘোষণা জেরুজালেমের পবিত্র স্থান রক্ষায় মুসলিম দেশগুলোর যৌথ পদক্ষেপ ওমানের সঙ্গে ইরানের হরমুজ পরিকল্পনা চূড়ান্তের পথে জাতীয় ঐক্যর মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে – এমপি শিমুল বিশ্বাস দিল্লিতে গণমাধ্যমের সঙ্গে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আলাপচারিতা নিয়ে ক্ষুব্ধ ঢাকা ভাঙ্গুড়ায় স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সমর্থিত প্রার্থী ঘোষণা করলো জামায়াত ছাত্রদলের হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্রশিবিরের গণজমায়েত ‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকতে বললেন জামায়াত আমির জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

গাজায় জরুরি ত্রাণ পাঠাতে ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের চুক্তি

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ২১৫ সময় দর্শন

গাজা উপত্যকায় জরুরি মানবিক ত্রাণ সরবরাহের লক্ষ্যে ইসরাইলের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে সংযুক্ত আরব আমিরাত। বুধবার আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে দুবাই থেকে এএফপি এ খবর জানিয়েছে।

চলমান অবরোধে গাজায় ভয়াবহ খাদ্য ও ওষুধের সংকট দেখা দেওয়ায় ইসরাইলের ওপর আন্তর্জাতিক চাপ ব্যাপকভাবে বেড়েছে। মানবাধিকার সংস্থাগুলো জানায়, ২ মার্চ থেকে তেল আবিবের জারি করা পূর্ণ অবরোধের ফলে অঞ্চলটিতে মানবিক পরিস্থিতি সংকটাপন্ন হয়ে পড়েছে।

এদিকে, ইসরাইল জানিয়েছে, মঙ্গলবার তারা ৯৩টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করতে দিয়েছে।তবে জাতিসংঘের তথ্যমতে, ওই ত্রাণ মূলত আটকে আছে এবং এখনো বিতরণ শুরু হয়নি।

সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ এবং ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সাআরের মধ্যে ফোনালাপের মাধ্যমে এই সমঝোতায় পৌঁছানো হয় বলে নিশ্চিত করেছে বার্তাসংস্থা ডব্লিউএএম।

বিবৃতিতে আরো বলা হয়, “এই ত্রাণ উদ্যোগে প্রাথমিক পর্যায়ে গাজার প্রায় ১৫ হাজার বাসিন্দার খাদ্য চাহিদা পূরণ করবে।”

এ ছাড়াও গাজা উপত্যকায় অবস্থিত বেকারিগুলোর জন্য প্রয়োজনীয় মালামাল এবং শিশুদের যত্নে জরুরি সহায়তা সামগ্রী সরবরাহ করা হবে। পাশপাশি নাগরিকদের নিয়মিত চাহিদা পূরণের জন্য নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে কাজ করবে আমিরাত।

এর আগে চলতি সপ্তাহেই গাজায় সীমিত পরিসরে ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়ার ঘোষণা দেয় নেতানিয়াহু সরকার।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host