1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান প্রাথমিকে শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে তরুণের স্বপ্ন ধূলিসাৎ করা হয়েছে: নাহিদ ইসলাম দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা: পুলিশ সদস্যদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপি’র বৃক্ষরোপণ কর্মসূচি সাঁথিয়ায় সৃজনী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে ছাগল বিতরণ সৌদি আরবের জাতীয় দিবসের অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা হজের টাকা জমা নিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ একদিনে হাম উপসর্গে ১১ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ২৭০

ইরানের বন্দরে যাওয়ার চেষ্টাকারী জাহাজে মার্কিন হামলা

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৫১ সময় দর্শন

ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের আরোপ করা অবরোধ ভেঙে ইরানের দিকে যাওয়ার চেষ্টা করায় পানামার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজের ইঞ্জিন কক্ষে মঙ্গলবার একটি মার্কিন হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী।  মার্কিন সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, এম/ভি ‘ভেলা নোভা’ নামের ওই জাহাজটিকে মার্কিন বাহিনীর পক্ষ থেকে বারবার সতর্ক করার পরও তা উপেক্ষা করে ইরানের দিকে যাত্রা অব্যাহত রাখে। পরে মার্কিন নৌবাহিনীর এমএইচ-৬০ হেলিকপ্টার থেকে জাহাজটিতে হামলা চালিয়ে সেটিকে অচল করে দেয়।

সেন্টকম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, জাহাজটি এখন আর অবরোধ লঙ্ঘন করে ইরানের দিকে যাচ্ছে না।

কয়েক মাস ধরে চলা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের মধ্যে গত ১৪ জুলাই ইরানের বন্দরগুলোতে নতুন করে অবরোধ আরোপের পর কোনো জাহাজকে জোরপূর্বক থামানোর এটি তৃতীয় ঘটনা।

সেন্টকমের তথ্য অনুযায়ী জানা গেছে, মঙ্গলবার পর্যন্ত ৫৫টি জাহাজকে অবরোধ এড়িয়ে ইরানের দিকে যাওয়ার চেষ্টা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া আরও দুটি জাহাজে উঠে তল্লাশি চালিয়েছে মার্কিন বাহিনী।

সেন্টকমের তথ্য অনুযায়ী, এর আগে চলতি বছরের ১৩ এপ্রিল থেকে ১৮ জুন পর্যন্ত মার্কিন বাহিনী ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করেছিল। ওই সময় তারা নয়টি জাহাজ অচল করে দেয় এবং ১৪০টিরও বেশি জাহাজকে গতিপথ পরিবর্তন করে ফিরিয়ে দেয়।

ইরান যুক্তরাষ্ট্রকে এই বন্দর অবরোধ তুলে নেওয়ার দাবি জানিয়ে আসছে। তেহরান জানিয়েছে, অবরোধ প্রত্যাহার ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার শর্তগুলোর একটি।

হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। যুদ্ধ শুরুর আগে এই জলপথ দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হতো। তবে ইরানের হামলার কারণে বর্তমানে ওই এলাকায় জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে।

মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেন, হরমুজ প্রণালীর ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।

সাংবাদিকদের তিনি বলেন, ‘এই মুহূর্তে হরমুজ প্রণালীর ওপর আমাদের পুরো নিয়ন্ত্রণ রয়েছে। ইরানের কোনো নিয়ন্ত্রণ নেই। আমাদেরই পুরো নিয়ন্ত্রণ—আমরাই এর নিয়ন্ত্রণে আছি।’

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host