1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় পুকুরের মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ইস্যুতে দিল্লির ব্যাখ্যা দিল ভারত উজবেকিস্তানকে উড়িয়ে দিলো রোনালদোর পর্তুগাল চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৬ সালের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে কৃষকের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪ লাখ টাকা

সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বিরুদ্ধে দুদকের মামলা

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৩৫ সময় দর্শন

সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হকের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার বেলা ৩ টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, আ. ক. ম মোজাম্মেল হক সরকারি দায়িত্বে থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে ১০ কোটি ৩৪ লাখ ৫৭ হাজার ৪২৭ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন এবং তা ভোগ দখলে রাখেন। পাশাপাশি, তার নামে খোলা তিনটি ব্যাংক হিসাবের মাধ্যমে মোট ৮ কোটি ৩২ লাখ ৭৪ হাজার ১১৪ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্যও পাওয়া গেছে।

তিনি আরও জানান, এসব অর্থ তিনি জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিংয়ের কাজে ব্যবহার করেছেন। এ প্রেক্ষিতে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা দায়ের হয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুন্থানের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যায়। এসময় আওয়ামীলীগ সরকারের মন্ত্রী, এমপি, দলের শীর্ষ নেতারাও গাঢাকা দেন। সরকার পতনের পর মোজাম্মেলও গাঢাকা দেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি ভিডিওতে তাকে ভারতের একটি হোটেলে দেখা গেছে। তিনি হোটেলে বসে টিভি দেখছেন। পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছেন, সরকার পতনের পর তিনি সেনানিবাসে আশ্রয় নেন। এরপর সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে গেছেন।

 

 

সূত্র : আমার দেশ

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host