1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :

পাবনায় দুই শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১৩৪ সময় দর্শন

পাবনার সাঁথিয়া থানার কাশিনাথপুর এলাকায় দুই শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ একমাত্র আসামীকে গ্রেফতার করেছে ।

৪ জুলাই শুক্রবার সকাল ১০.৩০ র‌্যাব -১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান পাবনা সদর দপ্তরে প্রেস কনফারেন্সের মাধ্যেমে তথ্যটি নিশ্চত করে বলেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৩ জুলাই রাতে সাঁথিয়ার দ্বারিয়াপুর এলাকায় অভিযান চালিয়ে এজাহার নামীয় আসামী মোঃ রনি (৪০) কে গ্রেফতার করা হয়। আসামী মোঃ রনি (৪০) পেশায় একজন মুদি দোকানদার এবং সে কাশিনাথপুর পশ্চিমপাড়ার মৃত আব্দুল মজিদ ওরফে ব্যানাজীর ছেলে।

গত ১ জুলাই বিকেলে কাশিনাথপুর এলাকার মুদি দোকানদার রনি একই এলাকার ৪ ও ৫ বছরের দুই শিশুকে খাঁজার (খাবার) লোভ দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় শিশুদের পরিবারের পক্ষ থেকে ২ জুলাই সাঁথিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা দায়ের করা হয়।

র‌্যাব জানায় গ্রেফতারকৃত আসামীকে সাঁথিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব -১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান বলেন সন্ত্রাস, মাদক, অস্ত্র ও নারী নির্যাতনের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

 

সূত্র: টাইমস অফ পাবনা

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host