1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় পুকুরের মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ইস্যুতে দিল্লির ব্যাখ্যা দিল ভারত উজবেকিস্তানকে উড়িয়ে দিলো রোনালদোর পর্তুগাল চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৬ সালের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে কৃষকের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪ লাখ টাকা

৯ লাখের বেশি এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি: ইসি সচিব

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৬০ সময় দর্শন

কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার হোসেন বুধবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এনআইডি সংশোধনের ক্রাশ প্রোগ্রাম নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, “জাতীয় পরিচয়পত্র সংশোধনের লক্ষ্যে চালু হওয়া ক্রাশ প্রোগ্রামে এখন পর্যন্ত ৯ লাখ ৮৪ হাজার ৩৫৬টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ৯ লাখ ৭ হাজার ৬৬২টি আবেদন ইতোমধ্যে নিষ্পত্তি করা হয়েছে।”

সচিব আখতার হোসেন আরও যোগ করে বলেন, “কমিশন ক্রাশ প্রোগ্রামের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ায় এ পর্যন্ত উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব হয়েছে। তবে যেসব আবেদন এখনো নিষ্পত্তি হয়নি, সেগুলোর বেশিরভাগেই বিভিন্ন ধরনের সমস্যা থাকায় কিছুটা বিলম্ব হচ্ছে। তবুও, জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য জমা পড়া আবেদন দ্রুত নিষ্পত্তিতে কমিশন সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।”

এনআইডি সেবার ক্ষেত্রে এখন থেকে নিজস্ব মোবাইল নম্বরে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। এর ফলে, ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করা সহজ হবে এবং তথ্য ফাঁসের ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে কমে যাবে বলে উল্লেখ করেন তিনি।

‘মাঠপর্যায়ে নাগরিকদের ভোগান্তি কমাতে অভিযোগ গ্রহণ করে তা আমলে নিচ্ছে কমিশন। সেই সঙ্গে জাতীয় পরিচয়পত্রের তথ্য যাতে ফাঁস না হয়, তা নিশ্চিত করতে কমিশনের তথ্য ব্যবস্থাপনায় প্রযুক্তিগত পরিবর্তন আনা হচ্ছে’-যোগ করেন ইসি সচিব।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host