1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
গণভোটের রায় বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে লংমার্চের ঘোষণা জেরুজালেমের পবিত্র স্থান রক্ষায় মুসলিম দেশগুলোর যৌথ পদক্ষেপ ওমানের সঙ্গে ইরানের হরমুজ পরিকল্পনা চূড়ান্তের পথে জাতীয় ঐক্যর মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে – এমপি শিমুল বিশ্বাস দিল্লিতে গণমাধ্যমের সঙ্গে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আলাপচারিতা নিয়ে ক্ষুব্ধ ঢাকা ভাঙ্গুড়ায় স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সমর্থিত প্রার্থী ঘোষণা করলো জামায়াত ছাত্রদলের হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্রশিবিরের গণজমায়েত ‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকতে বললেন জামায়াত আমির জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ভারতকে উপযুক্ত জবাব দেবে পাকিস্তান

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২০৪ সময় দর্শন

ভারতকে উপযুক্ত জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। কাশ্মিরে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারতের সিন্ধান্তের প্রতিবাদে বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।

এর আগে মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে পেহেলগাম শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে বৈসরণ উপত্যকায় এ হামলার ঘটনা ঘটে। এর পরদিন বুধবার বৈঠকে বসে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি। পরে বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি সিদ্ধান্তের বিষয় সাংবাদিকদে নিশ্চিত করেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
প্রথমত ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানিচুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হচ্ছে। দ্বিতীয়ত আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেওয়া হবে। তৃতীয়ত দিল্লিতে পাকিস্তানের হাইকমিশনে নিযুক্ত সব সামরিক উপদেষ্টাকে বহিষ্কার। চতুর্থ সিদ্ধান্ত, দুই দেশের হাইকমিশনগুলোতে কর্মরত কর্মকর্তাদের সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০ করা হবে। পঞ্চম সিদ্ধান্ত হলো বন্ধ করে দেওয়া হচ্ছে পাকিস্তানিদের ভারতে আসা।
সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মিরে সন্ত্রাসী হামলায় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক অবনতির সিদ্ধান্ত নিয়েছে ভারত। এসব সিদ্ধান্তকে শিশুসুলভ বলে আখ্যায়িত করেছে পাকিস্তান। এ নিয়ে জরুরি বৈঠক ডেকেছে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি)।
সূত্র: আমার দেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host