1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় পুকুরের মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ইস্যুতে দিল্লির ব্যাখ্যা দিল ভারত উজবেকিস্তানকে উড়িয়ে দিলো রোনালদোর পর্তুগাল চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৬ সালের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে কৃষকের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪ লাখ টাকা

সংলাপে নতুন প্রস্তাবও এসেছে : আলী রীয়াজ

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৪১ সময় দর্শন

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে জাতীয় ঐকমত্য কমিশন। এসব সংলাপে নতুন নতুন প্রস্তাব এসেছে বলে জানিয়েছে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, আলোচনায় কিছু নতুন প্রস্তাবও এসেছে। সেগুলো নিয়ে সংশ্লিষ্ট কমিশনগুলোর সঙ্গে আলোচনা করতে হবে।

কারণ নতুন প্রস্তাবগুলো কমিশনগুলোর কাছ থেকে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে এসেছে ।

মঙ্গলবার জাতীয় সংসদের এলডি হলে বিএনপির সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি।

ঐকমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দিনের সংলাপ করছে বিএনপি। আজ বেলা ১১টায় গত রবিবার মূলতবি হওয়া সংলাপ শুরু হয়।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় বৈঠকের আরো উপস্থিত আছেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান।

তিনি বলেন, অনেক রাজনৈতিক দলগুলোর কাছে আমরা অনেক জায়গায় ঐকমত্যের জায়গায় বা সামঞ্জস্যতার জায়গায় আসেছি। আবার কোথাও কোথাও ভিন্নমত আছে, সেটাই স্বাভাবিক।

আলী রীয়াজ জানান, বিএনপিসহ ১৫টি দলের সঙ্গে আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

বাকি দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে। আজ বিএনপির সঙ্গে প্রাথমিক আলোচনা শেষ করা যাবে।

তিনি বলেন, আলোচনার প্রতিটি বিষয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অবহিত করা হয়। প্রধান উপদেষ্টা আমাদের বিভিন্ন দিক নির্দেশনাও দিচ্ছেন বলে তিনি জানান।

সূত্র: কালের কন্ঠ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host