1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
থানা দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজধানীর শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ করা হচ্ছে: ডিএমপি কমিশনার ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী আবারও যুদ্ধের শঙ্কা: রণপ্রস্তুতি চলছে যুক্তরাষ্ট্রের আজ মহান মে দিবস ভাইকে তুলে নেওয়ার ঘটনায় ফেসবুকে পোস্ট, সাংবাদিককে লাঞ্চিত করলো বিএনপি নেতার ভাই ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন, আজ ট্রাইব্যুনালের সিদ্ধান্ত সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে কলেজ শিক্ষক নিহত

নিউইয়র্কে হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত, শিশুসহ নিহত ৬

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১৮৩ সময় দর্শন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হাডসন নদীতে পর্যটকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে নিহত হয়েছে তিন শিশুসহ ছয়জন।

শুক্রবার (১১ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এর আগে, স্থানীয় সময় বৃহস্পতিবার নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস সাংবাদিকদের জানান, স্পেনের পাঁচজন নাগরিকের পাশাপাশি ষষ্ঠ আরোহী ছিলেন পাইলট।

নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ বলেছেন, নিহতদের পরিবারকে অবহিত না করা পর্যন্ত তাদের পরিচয় প্রকাশ করা হবে না। দুর্ঘটনার কারণ তদন্তাধীন।

ঘটনার ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, হেলিকপ্টারটি আকাশ থেকে উল্টে পড়ে এবং তারপর হাডসন নদীতে পড়ে যায়।

কর্মকর্তারা জানিয়েছেন, হেলিকপ্টারটি নিউ জার্সির উপকূল বরাবর যাওয়ার জন্য জর্জ ওয়াশিংটন ব্রিজে বাঁক নেয়ার পরপরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

হেলিকপ্টারটি নিউইয়র্ক হেলিকপ্টার দ্বারা পরিচালিত হয়েছিল এবং স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ২টা ৫৯ মিনিটে ম্যানহাটনের নিচের দিকে ডাউনটাউন স্কাইপোর্ট থেকে উড্ডয়ন করেছিল।

নিউইয়র্ক ফায়ার সার্ভিসের কমিশনার রবার্ট টাকার বলেন, দুর্ঘটনার প্রথম খবর আসে বিকেল ৩টা ১৭ মিনিটে।

তিনি জানান, খবর পাওয়ার কিছুক্ষণ পরেই সাঁতারুরা পানিতে নেমে উদ্ধারকাজ শুরু করেন।

কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থলেই চারজনকে মৃত ঘোষণা করা হয় এবং আরো দুজনকে নিকটবর্তী হাসপাতালে মৃত ঘোষণা করা হয়।

 

 

সূত্র : নয়া দিগন্ত

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host