1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, আড়াই লাখ টাকার মালামাল লুট পাবনার প্রবীণ সাংবাদিক শফিউল আলম দুলাল আর নেই ভাঙ্গুড়ায় সারের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা সন্ত্রাসবিরোধী মামলায় আটঘরিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর গ্রেপ্তার নীতিমালা ভেঙে পুরোনো উড়োজাহাজ ক্রয়ে জড়িতদের তালিকা চাইল সংসদীয় কমিটি তরুণদের উদ্ভাবনী চিন্তা কাজে লাগিয়ে স্বনির্ভর হতে হবে : বিদ্যুৎমন্ত্রী ঢাবির সঙ্গে শিক্ষা ও গবেষণা সহযোগিতা জোরদারে আগ্রহী এআইটি দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কপ ৩১ সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী মিশরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

স্ত্রীকে তালাকের ১২ দিন পর ধর্ষণ করল ছাত্রলীগ কর্মী

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৩৭৮ সময় দর্শন

তালাকের ১২ দিন পর  সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে পাবনার ভাঙ্গুড়া উপজেলার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী নাঈম হোসেন অপুর বিরুদ্ধে। এ ঘটনায় অপুকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।

রোববার সকালে পৌর শহরের সরদারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত অপু উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ভাঙ্গুড়ার আলোচিত গৃহবধূ অপহরণ মামলার আসামি আতিকুল হাসান বিপ্লবের ঘনিষ্ঠজন।
মামলার এজাহারে জানা গেছে, অভিযুক্ত অপু গত বছর ওই যুবতীকে বিয়ে করেন। কিন্তু তাদের মধ্যে বনিবনা না হওয়ায় গত ১২ জানুয়ারি ওই যুবতীকে তালাক দেন। এর ১২ দিন পর গত ২৫ জানুয়ারি বাবার বাড়িতে মেয়েটিকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে অপু। এসময় তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে সে দৌড়ে পালিয়ে যায়। পরে এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন ভুক্তভোগী।
ভাঙ্গুড়া ওসি শফিকুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে এ ঘটনায় অপু জড়িত থাকার তথ্য প্রমাণ পাওয়া গেছে। গ্রেপ্তারকৃত অপুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host