1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় পুকুরের মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ইস্যুতে দিল্লির ব্যাখ্যা দিল ভারত উজবেকিস্তানকে উড়িয়ে দিলো রোনালদোর পর্তুগাল চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৬ সালের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে কৃষকের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪ লাখ টাকা

উসকানিতে প্রভাবিত না হতে সেনাপ্রধানের আহ্বান

ডিডিএন ডেস্কঃ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১৫৫ সময় দর্শন

কোন ধরনের উসকানিতে প্রভাবিত না হতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

তিনি বলেন, সেনাবাহিনীর সদস্যদের নিষ্ঠা, পেশাদারিত্ব বজায় রেখে দেশের আইনশৃঙ্খলা কাজ করে যাচ্ছে। সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারের আশঙ্কা রয়েছে। এ সংকটময় সময়ে সবাইকে শান্ত থাকতে হবে। সেনাপ্রধান জোর দিয়ে বলেন, একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে সেনা বাহিনী ব্যারাকে ফিরে যাবে।

সোমবার সকালে ঢাকা সেনানিবাসে ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির ব্যাপারে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) কোন কিছু জানায়নি। তারা কোনো প্রেস বিজ্ঞপ্তি দেয়নি। তবে একজন কর্মকর্তা আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। অফিসার্স অ্যাড্রেস সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকার বাইরের কর্মকর্তারাও ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। ৫ আগস্ট সরকার পতনের আগে অফিসার্স অ্যাড্রেস নিয়েছিলেন সেনাবাহিনী প্রধান। সেই অ্যাড্রেসে দেশের পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিয়েছিল।

অনুষ্ঠানে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, সেনাবাহিনী কোনো অস্ত্রের যুদ্ধ নয়, বরং নৈতিকতা, প্রজ্ঞা, সম্মান ও হিকমার ওপর নির্ভর করে কাজ করে চলেছে। আমাদের বিজয় হবে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে শান্তিপূর্ণভাবে সেনানিবাসে ফিরে যাওয়া।

তিনি আরও বলেন, জাতিসংঘ মহাসচিব সেনাবাহিনীর শান্তিরক্ষা মিশনে অসাধারণ কাজের প্রশংসা করেছেন। আবার ৫ আগস্টের পর দেশের অস্থিতিশীল পরিস্থিতি সামলানোর দক্ষতারও স্বীকৃতি দিয়েছেন। সেনাবাহিনীর পেশাদারিত্ব আন্তর্জাতিক পর্যায়েও প্রশংসিত হচ্ছে।

সেনাপ্রধান বলেন, উগ্রপন্থীরা যাতে কোনো অস্বাভাবিক কিছু করার চেষ্টা করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তবে দেশকে কোনো ক্ষতি স্পর্শ করতে পারবে না।

তিনি আরও বলেন, গত জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের আহতদের সেনাবাহিনী তাদের জন্য অনেক কিছু করছে, বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ দিচ্ছে। আহত শিক্ষার্থীদের আর্থিক সুবিধাও করা হবে।

সূত্র: আমার দেশ

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host