1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

হজ ও ওমরা টিকিটের ক্ষেত্রে আর সিন্ডিকেট থাকবে না: ধর্ম উপদেষ্টা

ডিডিএন ডেস্কঃ
  • আপডেটের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১১১ সময় দর্শন

ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন শুক্রবার জুমার নামাজের আগে কক্সবাজারে কেন্দ্রীয় মডেল মসজিদ উদ্বোধনকালে জানিয়েছেন, বিমানের টিকিট নিয়ে অব্যবস্থাপনাসহ দেশে হজ ও ওমরা টিকিটের ক্ষেত্রে আর কোনো সিন্ডিকেট থাকবে না।

উপদেষ্টা ড. আ ফ ম খালিদ বলেন, কালোবাজারিরা সিন্ডিকেট করে বিমানের টিকিটের দাম বাড়িয়ে দিয়ে ওমরাহ ও হজ পালনকারী যাত্রীদের হয়রানি করা হতো, সেই সব সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে।

ধর্ম উপদেষ্টা আরও যোগ করে বলেন, এখন থেকেই বিমানের টিকিটের দাম যাত্রীদের নাগালের মধ্যে রাখা হবে। যারা বিনা অজুহাতে টিকেটের দাম বাড়িয়ে দিয়ে হজ যাত্রীদের হয়রানি করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দিচ্ছি।

কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ সালাহউদ্দীনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্য বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host