1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থীর ১৬ দফা ইশতেহার ঘোষণা ভাঙ্গুড়ায় ধানের শীষের বিশাল নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা ইসির সুজানগরে বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থনে নির্বাচনী মিছিল ঢাকা-১৮ আসন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মান্না নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ চট্টগ্রাম বন্দরে চলছে ধর্মঘট—স্থবির কর্মক্ষেত্র ভাঙ্গুড়ায় পুলিশ কনস্টেবলকে রাজকীয় বিদায় বিএনপিকে প্রত্যাখ্যান করে দেশে আল্লাহর আইন ও কোরআনের শাসন কায়েম করতে হবে-অধ্যাপক মুজিবুর

ভাঙ্গুড়ায় মেসার্স ঘিবাড়ির সুনাম সংরক্ষণে প্রেস ব্রিফিং

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ২৬৯ সময় দর্শন

ভাঙ্গুড়া প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া ঘিবাড়ির সুনাম সংরক্ষণে বৃহস্পতিবার একটি প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। বিকালে সাংবাদিকদের জ্ঞাতার্থে ঘিবাড়ির স্বত্বাধিকারী সাইফুল ইসলাম খান মেসার্স ঘিবাড়ির প্রডাক্ট সম্পর্কে ব্রিফ করেন। তিনি বলেন গত ৯ মার্চ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট তাসমীয়া আক্তার রোজী ঘিবাড়ি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

তিনি লিখিত বক্তব্যে বলেন, ভাঙ্গুড়া চৌবাড়িয়া হারোপাড়ায় আমার মেসার্স ঘি বাড়ি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা হয়। আমি এই অভিযানকে সাধুবাদ জানাই এবং অভিযান যে সিদ্ধান্ত গৃহীত হয় সেটা আমি সদুত্তর গ্রহণ করি।
আমরা শতভাগ খাটি ঘি তৈরি করি। ঘি বাড়ি ভাঙ্গুড়ার প্রতিষ্ঠান। এটি আমার-আপনার এবং সকলের।

এ সময় আলহাজ্ব ইউনুস আলী, ম্যানেজার নয়ন উদ্দিনসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. তাসমীয়া আক্তার রোজি প্রতিষ্ঠানের সিলগালা খুলে দেন।
এ সময় পাবনা বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম)শহিদুল ইসলাম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম ও থানা পুলিশের এএসআই সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

পুর্বে অতিরিক্ত মূল্য ও অপরিচ্ছন্নতার কারণে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল। একই সঙ্গে কারখানা বন্ধের পাশাপাশি ঘির নমুনা সংগ্রহ করে ল্যাব টেস্টের জন্য স্যানিটারি ইন্সপেক্টরকে নির্দেশ দেন। ইন্সপেক্টর তা ল্যাবে পাঠান এবং বৃহস্পতিবার(২০মার্চ) টেস্ট রিপোর্টের রেজাল্ট পাওয়া গেছে। তিনি দাবি করেন রিপোর্টে তাদের প্রডাক্ট ঘিতে কোনো প্রকার ভেজাল পাওয়া যায়নি।
সাইফুল আরো বলেন,ঘিবাড়ির প্রডাক্ট মোড়কজাত করায় সরকারকে মোট ২০% ভ্যাট প্রদান কর হয়। এছাড়া ঘির গুণগত মান ঠিক রেখে বাজারজাত করণের যেসব নিয়ম অনুসরণ করার কথ তা সবই করা হয়। ভালো জিনিসের দাম একটু বেশি হয় বলেও তিনি দাবি করেন।
প্রেস ব্রিফিং এ সাইফুল জানান,ঘির নমুনা পরীক্ষায় ভেজাল কিছু না পাওয়ায় সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট বৃহস্পতিবার তার কারখানার সীলগালা উন্মুক্ত করে দিয়েছেন। এতে স্পষ্ট প্রতীয়মাণ হয় যে, ঘিবাড়ির উৎপন্ন ঘি একেবারেই খাঁটি।
প্রেস ব্রিফিং এ ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host