1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাসদ কার্যালয়ে আটক ২৯ জন বাদে সবাই ছাড়া পেয়েছেন-ডিএমপির উপকমিশনার পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বৃদ্ধের বিরুদ্ধে ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ফরিদপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার চাটমোহরে আনসার-ভিডিপি’র বৃক্ষরোপণ কর্মসূচি  ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান প্রাথমিকে শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে তরুণের স্বপ্ন ধূলিসাৎ করা হয়েছে: নাহিদ ইসলাম দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা: পুলিশ সদস্যদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী

ভাঙ্গুড়ায় চেক জালিয়াতি মামলায় শিক্ষক গ্রেপ্তার

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৩৬১ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় চেক জালিয়াতি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি আবুল হোসেন মাষ্টারকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।বুধবার ( ১৯ মার্চ) গভীর রাতে উপজেলার মন্ডতোষ ইউনিয়নের বোয়ালমারী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের আজগর আলীর ছেলে ও স্থানীয় রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক।

ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম জানান, আবুল হোসেনের বিরুদ্ধে এনআই এ্যাক্ট ১৩৮ ধারায় পাবনা আদালতে একটি মামলা রয়েছে। মামলার বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও ৩০ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন। তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে বৃহস্পতিবার দুপুরে পাবনা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host