1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী, দিলেন সহযোগিতা ও ভাগাভাগির বার্তা ভাঙ্গুড়ায় অলিভ ইন্টারনেট-এর শাখা অফিস উদ্বোধন ভাঙ্গুড়ায় উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মহির উদ্দিনকে ছাত্রশিবিরের অভিনন্দন ভাঙ্গুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে ও আলোচনা সভা ভাঙ্গুড়ায় ভাব বাংলাদেশ-এর উদ্যোগে শিক্ষা ও প্রশিক্ষণ বৃত্তি প্রদান ভাঙ্গুড়ার ক্ষুদে শিক্ষার্থী মারজিয়ার একাধিক সাফল্য, তিন বিভাগে অর্জন পুরস্কার রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধ ও অপরাধীদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী, দিলেন সহযোগিতা ও ভাগাভাগির বার্তা

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ০ সময় দর্শন

শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলা, তাদের খোঁজখবর নেওয়া এবং পারস্পরিক সহযোগিতা ও ভাগাভাগির মানসিকতা তৈরিতে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে শিশু-কিশোরদের সঙ্গে কিছু সময় কাটান তিনি।

এ সময় শিশুদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তাদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার হিসেবে তুলে দেন।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানান।

তিনি বলেন, শিশুদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী জানতে চান, তারা সবাই খেলাধুলার সুযোগ পাচ্ছে কি না এবং কেউ খেলাধুলা থেকে বাদ পড়ছে কি না।

এ সময় প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের নিজেদের মধ্যে খেলার সামগ্রী ভাগাভাগি করে খেলার পরামর্শ দেন। একজনের খেলার সামগ্রী যেন অন্যরাও ব্যবহার করতে পারে, সে বিষয়ে তাদের উৎসাহিত করেন।

প্রধানমন্ত্রীর এ উদ্যোগের মধ্য দিয়ে শিশু-কিশোরদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা, সম্প্রীতি এবং আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মানসিকতা গড়ে তোলার বার্তা উঠে আসে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host