1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ইস্যুতে দিল্লির ব্যাখ্যা দিল ভারত উজবেকিস্তানকে উড়িয়ে দিলো রোনালদোর পর্তুগাল চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৬ সালের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে কৃষকের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪ লাখ টাকা পাবনা জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে ভাঙ্গুড়া ডাক বাংলোর জায়গা উদ্ধার ভাঙ্গুড়া জেলা পরিষদের প্রাচীন ডাক বাংলোর জায়গা জবরদখল ! ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি

শেখ হাসিনা পরিবারের নামে গড়ে তোলা ৮ প্রতিষ্ঠানের নাম পরিবর্তনে প্রজ্ঞাপন জারি

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১২৮ সময় দর্শন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্য এবং তার সরকারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নামে থাকা বাংলাদেশ নৌবাহিনীর ৩টি, বাংলাদেশ বিমান বাহিনীর ৩টি, সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের ১টি, এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ১টিসহ মোট ৮টি সংস্থা ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রোববার ( ৯ মার্চ) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ আশরাফ উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রতিষ্ঠান ও সংস্থাগুলো হচ্ছে, চট্টগ্রামের নিউমুরিং-এ অবস্থিত বানৌজা ‘বঙ্গবন্ধু’র নাম পরিবর্তন করে বানৌজা খালিদ বিন ওয়ালিদ করা হয়েছে। ঢাকা’র খিলক্ষেতে বানৌজা শেখ মুজিব-কে বানৌজা ঢাকা করা হয়েছে। কক্সবাজারের পেকুয়ায় বানৌজা শেখ হাসিনার নাম পরিবর্তন করে বানৌজা পেকুয়া, কুর্মিটোলা ঢাকা সেনানিবাসের বাংলাদেশ বিমান বাহিনী ঘাটি ‘বঙ্গবন্ধু’র নাম পরিবর্তন করে বাংলাদেশ বিমান বাহিনী ঘাটি বীর উত্তম একে খন্দকার করা হয়েছে।

কুর্মিটোলা ঢাকা সেনানিবাসের বঙ্গবন্ধু এ্যারোনটিক্যাল সেন্টার বিমান বাহিনীর পরিবর্তে বাংলাদেশ এ্যারোনটিক্যাল সেন্টার, যশোরের বিএএফএ ‘বঙ্গবন্ধু’ কমপ্লেক্স এর পরিবর্তে বিএএফএ কমপ্লেক্স, মিরপুর সেনানিবাসে ‘শেখ হাসিনা কমপ্লেক্স’ এর পরিবর্তে ডিএসসিএসসি কমপ্লেক্স এবং শেরে-ই-বাংলানগর গণভবন কমপ্লেক্সে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরের নাম পরিবর্তন করে প্রতিরক্ষা যাদুঘর করা হয়েছে।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host