1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
জাসদ কার্যালয়ে আটক ২৯ জন বাদে সবাই ছাড়া পেয়েছেন-ডিএমপির উপকমিশনার পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বৃদ্ধের বিরুদ্ধে ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ফরিদপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার চাটমোহরে আনসার-ভিডিপি’র বৃক্ষরোপণ কর্মসূচি  ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান প্রাথমিকে শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে তরুণের স্বপ্ন ধূলিসাৎ করা হয়েছে: নাহিদ ইসলাম দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা: পুলিশ সদস্যদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছে ২৫২ কোটি ৮০ লাখ ডলার

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৩০০ সময় দর্শন

লতি বছরের ফেব্রুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছে ২৫২ কোটি ৮০ লাখ ডলার। যা আগের বছর ফেব্রুয়ারির চেয়ে ৫০ কোটি ৬০ লাখ ডলার অর্থাৎ ২৫ শতাংশ বেশি। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে মোট রেমিট্যান্স এসেছিল ২০২ কোটি ২০ লাখ ডলার।

আজ রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, গত বছরের জুলাই থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ৮ মাসে সর্বমোট ১ হাজার ৮৪৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে। যা আগের বছর একই সময়ের চেয়ে ২৩ দশমিক ৮ শতাংশ বেশি। ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৪৯৩ কোটি ৫০ লাখ ডলার।  সে হিসেবে এই সময়ে আগের চেয়ে ৩৫৫ কোটি ৫০ লাখ ডলার বেশি রেমিট্যান্স এসেছে। রেমিট্যান্সে বাড়তি প্রণোদনা ও হুন্ডির মাধ্যমে রেমিট্যান্স পাঠানোকে নিরুৎসাহিত করায় রেমিট্যান্স বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host