1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
আলোচনা ও কূটনীতির মাধ্যমেই পানি সমস্যার সমাধান করতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন নেকাব পরায় শিক্ষার্থীকে কটাক্ষ, ক্লাস থেকে ঢাবির সেই শিক্ষিকাকে অব্যাহতি নকল দুধ তৈরি অভিযোগে কারখানা সিলগালাসহ জরিমানা ভাঙ্গুড়ায় ২১টি মন্দিরে দুর্গা পূজার আয়োজন,পরিদর্শনে ইউএনও স্কুল ল্যাব থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ শ্মশান থেকে উদ্ধার বিচার না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বয়কটের ঘোষণা রাবি সাংবাদিকদের বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬ শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনাসভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা

ইস্টার্ন ব্যাংক এর সাব-অর্ডিনেটেড বন্ডে ৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে মেটলাইফ

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৫৯ সময় দর্শন

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)-এর চতুর্থ সাব-অর্ডিনেটেড বন্ডে ৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে দেশের শীর্ষস্থানীয় বীমা প্রতিষ্ঠান মেটলাইফ বাংলাদেশ। এ উদ্যোগ দেশে মেটলাইফের বিনিয়োগ পোর্টফোলিওকে আরও শক্তিশালী ও বহুমুখী করেছে।

সরকারি বন্ডে বিনিয়োগের পাশাপাশি কর্পোরেট বন্ডও বিনিয়োগ করছে মেটলাইফ। এর মাধ্যমে করপোরেট খাতে টেকসই অর্থায়ন করার পাশাপাশি পলিসিহোল্ডারদের দীর্ঘময়াদে আরও ভালো রিটার্ন দেয়া সম্ভব হচ্ছে প্রতিষ্ঠানটির পক্ষে। সাম্প্রতিক এ বিনিয়োগের ফলে মেটলাইফ বাংলাদেশের মোট বিনিয়োগ পোর্টফোলিও দাঁড়িয়েছে প্রায় ১৯,০০০ কোটি টাকায়।

এ প্রসঙ্গে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “দেশের অন্যতম বৃহৎ বিনিয়োগকারী হিসেবে ইবিএলের সঙ্গে আমাদের এই অংশীদারিত্ব আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে আমাদের যৌথ অঙ্গীকারকে তুলে ধরে। একই সঙ্গে, আমরা দায়িত্বশীলভাবে আমাদের বিনিয়োগ পোর্টফোলিও সম্প্রসারণ করছি, যাতে আমরা আমাদের পলিসিহোল্ডারদের জন্য নিরাপদ ও টেকসই রিটার্ন নিশ্চিত করতে পারি।”

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হাসান ও. রশিদ বলেন, “কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য বহুমুখী বিনিয়োগের সুযোগ তৈরি করতে ইবিএল তার শক্তিশালী আর্থিক ভিত্তি ও দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগানোর ওপর প্রাধান্য দিচ্ছে। সাব-অর্ডিনেটেড বন্ডের মতো বিনিয়োগ ব্যবস্থা ব্যবসায়িক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখার পাশাপাশি বাজারে দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ বাড়াতে এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে।”

কর্পোরেট এবং রিটেইল ব্যাংকিং, উভয় ক্ষেত্রেই বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর মধ্যে অন্যতম ইস্টার্ন ব্যাংক।

অন্যদিকে, দেশের শীর্ষস্থানীয় জীবনবীমা সংস্থা হিসেবে প্রায় ১০ লাখ ব্যক্তিগত গ্রাহক এবং ৯০০-এর বেশি কর্পোরেট গ্রাহককে সেবা দিচ্ছে মেটলাইফ বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host