1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ভুটানের রাজার সাথে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ ভাঙ্গুড়ায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের লাশ উদ্ধার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ভাঙ্গুড়া হাজী গয়েজ উদ্দিন মহিলা মাদরাসার গভর্নিং বডির সভাপতি হলেন নওশাদ আলী নিয়োগ দেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের নিষিদ্ধ দল ছাড়া সভা-সমাবেশে বাধা নেই: আইনমন্ত্রী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত

শাহ আমানতে মোবাইল ফোনের চালান জব্দ

ডিডিএন ডেস্কঃ
  • আপডেটের সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ৩১২ সময় দর্শন
শাহ আমানতে জব্দ করা মোবাইল ফোন। ছবি: ইউএনবি

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারক্রাফটের ভেতর অভিযান চালিয়ে পরিত্যক্ত ট্রলি ব্যাগ থেকে ১৮ লাখ ৩০ হাজার টাকার মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম ও শুল্ক গোয়েন্দা সংস্থা শারজাহ থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৫২ ফ্লাইট থেকে এসব মোবাইল ফোন জব্দ করে।

জব্দ করা মোবাইল ফোনের মধ্যে রয়েছে— ৩৫ হাজার টাকা করে ১৭ লাখ ১৫ হাজার টাকার ৪৯টি স্মার্ট ফোন এবং ২ হাজার টাকা করে ১ লাখ ১৫ হাজার টাকার ৪৬টি বাটন ফোন।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, যৌথ অভিযানে যাত্রীবিহীন পরিত্যক্ত ১টি ট্রলি ব্যাগ থেকে ৯৫টি মোবাইল ফোন (স্যামসাং ব্র্যান্ডের স্মার্টফোন ৪৯টি ও নোকিয়া ব্র্যান্ডের বাটন ফোন ৪৬টি) জব্দ করা হয়। জব্দ করা মোবাইল ফোনগুলো বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

সুত্রঃ ইউএনবি

(এনএইচ)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host