1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান প্রাথমিকে শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে তরুণের স্বপ্ন ধূলিসাৎ করা হয়েছে: নাহিদ ইসলাম দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা: পুলিশ সদস্যদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপি’র বৃক্ষরোপণ কর্মসূচি সাঁথিয়ায় সৃজনী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে ছাগল বিতরণ সৌদি আরবের জাতীয় দিবসের অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা হজের টাকা জমা নিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ একদিনে হাম উপসর্গে ১১ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ২৭০

জার্মান প্রেসিডেন্ট পার্লামেন্ট ভেঙে দিয়েছেন, ২৩ ফেব্রুয়ারি নির্বাচন

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৫২ সময় দর্শন

জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার শুক্রবার পার্লামেন্ট ভেঙে দিয়েছেন এবং ২৩ ফেব্রুয়ারি আগাম সাধারণ নির্বাচনের প্রত্যাশিত তারিখ নিশ্চিত করেছেন।

গত মাসে ওলাফ শোলজের সরকারের পতনের কারণে বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই ইউরোপের বড় অর্থনীতির দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বার্লিন থেকে এএফপি জানায়, এর আগে দেশের অর্থনীতি ও বাজেট সংক্রান্ত বিষয়ে বিতর্কের জেরে জোট সরকারের ভাঙ্গন দেখা দিলে অনাস্থা ভোটের আহ্বান জানান শোলজ শোলজের ওপর অনাস্থা জ্ঞাপন করেন দেশটির বেশিরভাগ সাংসদ।

এদিকে গত সপ্তাহে এক ক্রিসমাস বাজারে ভীড়ের ভেতর গাড়ির ওপর জঙ্গি কায়দায় মারাত্মক হামলার পর নিরাপত্তা ও অভিবাসন নিয়ে দেশটির উত্তপ্ত বিতর্ক আবার নতুন করে সামনে চলে আসে।

২৩ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ নিশ্চিত করেছেন স্টাইনমায়ার। তিনি ‘রাজনৈতিক স্থিতিশীলতার’ প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে প্রচারাভিযানকে শৃঙ্খলার সাথে পরিচালিত করার অনুরোধ জানান।

তিনি ন্যায্য ও স্বচ্ছ উপায়ে প্রচারাভিযান পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন। বিদেশী প্রভাব ও ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া এক্স প্ল্যাটফর্মের বিপদ সম্পর্কে সতর্ক করেন তিনি।

প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার জানান, এই নির্বাচনী প্রচারণায় ঘৃণা ও সহিংসতার কোনো স্থান থাকবে না। তিনি রাজনৈতিক দল ও ভোটারদের অর্থনৈতিকভাবে অস্থিতিশীল পরিস্থিতি, মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের যুদ্ধ এবং সেইসাথে অভিবাসন ও জলবায়ু পরিবর্তন নিয়ে বিতর্কের কারণে পরবর্তী সরকার যে চ্যালেঞ্জেগুলোর মুখোমুখি হবে তা স্মরণ করিয়ে দেন।

একটি নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত শোলজ তত্ত্বাবধায়ক চ্যান্সেলর হিসেবে দায়িত্বে থাকবেন। যা কয়েক মাস সময় নিতে পারে।

বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host