1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
স্কুল ল্যাব থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ শ্মশান থেকে উদ্ধার বিচার না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বয়কটের ঘোষণা রাবি সাংবাদিকদের বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬ শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনাসভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শিক্ষকদের মর্যাদা দিলে, বাড়বে শিক্ষার মান! ২৫২ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩৭ শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় ১৬ কোটি টাকার স্বর্ণ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ভাঙ্গুড়ায় বাল্যবিবাহ, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে চলচ্চিত্র প্রদর্শনী

এস, এম, নাহিদ হাসান ,ভাঙ্গুড়া :
  • আপডেটের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৭২ সময় দর্শন
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় পঞ্চম স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা সেক্টর কর্মসূচির আওতায়  বাল্যবিবাহ,স্বাস্থ্য  ও পুষ্টি বিষয়ে ভ্রাম্যমান চলচ্চিত্র ও স্বাস্থ্য শিক্ষা প্রদর্শনী হয়েছে। সংশ্লিষ্ট অধিদপ্তরের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে গত সোমবার (২১ অক্টোবর) উপজেলার  বি বি দাখিল মাদ্রাসা এবং বি বি হাই স্কুল এন্ড কলেজের  ছাত্রীদের সচেতন করার উদ্দেশ্যে পাবনা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পক্ষ থেকে এই প্রদর্শনী আয়োজন করা হয়।
 চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠান পরিচালনায় ছিলেন,জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পক্ষে- রাশেদ হাসান,  মোহাম্মদ রফিকুল ইসলাম এবং দিলপাশার ইউনিয়ন পরিষদের ফ্যামিলি প্লানিং ইন্সপেক্টর মোহাম্মদ ইসমাইল হোসেন।
প্রদর্শনীতে অংশগ্রহণকারী বি বি হাই স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী  নুসরাত জাহান নুপুর বলেন, চলচ্চিত্র থেকে আমরা বাল্যবিবাহের কুফল জেনেছি  এবং বাল্যবিবাহের কারণে সৃষ্ট স্বাস্থ্য ঝুকি সম্পর্কে সচেতন হয়েছি।
বি দাখিল মাদ্রাসার সহকারী সুপার মোহাম্মদ হযরত আলী বলেন,এই সচেতনতা জাতির জন্য কল্যাণ বয়ে আনবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host