1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সাঁথিয়ায় পূর্ব বিরোধের জেরে ২ পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ৫ প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি ‘এখন টিভি’র সাংবাদিকদের বাধ্যতামূলক ছুটিতে ডিআরইউ’র উদ্বেগ ভাঙ্গুড়া সাব-রেজিস্ট্রি অফিসে চাঁদাবাজি গণশুনানির জন্য অনুসন্ধান চলছে ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত, আহত ২ সরিষা ফসলের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ১৩ পদে নিয়োগ বরকতময় মাস মাহে রমজান শুরু, ব্যাংক ও অফিস চলছে পরিবর্তিত সময়সূচিতে আজ থেকে সব স্কুল-কলেজ-মাদরাসায় ছুটি

ভাঙ্গুড়ায় স্থানীয় সার ডিলার না থাকায় কৃষকের দুর্ভোগ !

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ২৪৩ সময় দর্শন

ভাঙ্গুড়া প্রতিনিধি :
পাবনার ভাঙ্গুড়া উপজেলার চারটি ইউনিয়নে বিসিআইসি’র ( বাংলাদেশ কেমিক্যাল ইডাস্ট্রিজ কোম্পানি- ফার্টিলাইজার) স্থানীয় সার ডিলার না থাকায় কৃষকরা দুর্ভোগের শিকার হয়েছেন। জানাগেছে, উপজেলার দু’টি ইউনিয়ন ও একটি পৌরসভায় স্থানীয় ব্যক্তিদের রাসায়নিক সারের ডিলার নিযুক্ত করলেও অপর চারটি ইউনিয়নে পাবনা জেলার বেড়া উপজেলার নগরবাড়ি এলাকার ব্যক্তিদের ডিলারশিপ দেওয়া হয়েছে। ফলে তারা সাব-কন্ট্রাক্টরের মাধ্যমে এসব এলাকায় সার সরবরাহ করে থাকেন। এতে এলাকার কৃষকরা বরাদ্দকৃত সার যেমন সময়মত সরবরাহ পাচ্ছেন না, তেমনি সাব-কন্ট্রাক্টরদের নিকট থেকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার ক্রয় করতে বাধ্য হচ্ছেন।

উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নর জন্য নির্ধারিত সার ডিলার হলেন জগন্নাথ শীল,দিলপাশার ইউনিয়নে মোছা.খাদিজা ইয়াসমিন,অষ্টমণিষা ইউনিয়নে রাজকুমার শীল ও পারভাঙ্গুড়া ইউনিয়নে আব্দুল ওয়াহেদ। এরা সবাই নগরবাড়ি নৌবন্দর এলাকার স্থায়ী বাসিন্দা। উপজেলা নির্বাহী অফিসাসের সভাপতিত্বে কৃষি অফিসার ডিলার নিয়োগের সিদ্ধান্ত নেন বলে সূত্রটি জানায়। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার শারমিন জাহান বলেন,এই মূহুর্তে তিনি ডিলার পরিবর্তন করতে পারবেন না।

প্রশ্ন হলো, পুর্বতন সরকারের দলীয় বিবেচনায় গৃহিত সকল সিদ্ধান্ত যখন উল্টে যাচ্ছে,তখন ভাঙ্গুড়ায় সার ডিলারদের টিকিয়ে রাখার হেতু কারো বোধগম্য নয় !

উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার অবশ্য বলেন,কৃষকদের দুর্ভোগ লাঘবে কৃষি অফিসারের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসী দূরবর্তী এলাকার ঐসব ডিলার বাতিল করে অবিলম্বে স্থানীয় ব্যক্তিদের মধ্য হতে সার ডিলার নিয়োগের দাবি জানিয়েছেন।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host