1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

ভাঙ্গুড়ায় লাম্পি স্কিন রোগে গবাদি পশুর মৃত্যু! ভ্যাকসিন সংকট

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ৩০৬ সময় দর্শন

ভাঙ্গুড়া প্রতিনিধি :
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় লাম্পি স্কিন নামের ভাইরাল রোগে গবাদি পশুর মৃত্যু হয়েছে। ভ্যাকসিন সংকটের কারণে এই রোগ প্রতিরোধ করা যাচ্ছেনা বলে কৃষকরা জানিয়েছেন। উপজেলার ঝিনাইগাড়ী কলকতি গ্রামের চাঁদ আলী জানান,তার এক লাখ টাকা মুল্যের একটি গরুর জ¦র ও গায়ে চাকাচাকা ঘা হয়ে মারা গেছে। একই গ্রামের আব্দুর রউফ জানান,তার দেড় লাখ টাকা মূল্যের একটি গরুর গায়ের চামড়ায় গোটার মত বের হয়ে কয়েকদিনের মধ্যে মারা যায়। উপজেলার বিভিন্ন গ্রামে অনুরপ লক্ষণে আরও কিছু গবাদি পশু আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ফলে খামারীরা হতাশ হয়ে পড়েছেন।

খামারীরা জানান,এই রোগে আক্রান্ত গবাদি পশুর চিকিৎসা দেয়ার পরও সুফল পাওয়া যায়নি। পশু সম্পদ বিভাগের কর্মকর্তারা জানান,এ্টা এক ধরনের ভাইরাল ডিজিজ। এর চিকিৎসা নেই বললেই চলে। এ ছাড়াও রোগটি ছোঁয়াছে। তাই সতর্কতা ছাড়া এই রোগ থেকে রক্ষা পাওয়া কঠিন। তবে রোগ প্রতিরোধের জন্য লাম্পি ভ্যাকসিন দিলে ভালো ফল পাওয়া যায়। শনিবার এই রিপোর্ট লেখা পর্যন্ত লাম্পি স্কিন রোগ প্রতিরোধে প্রাণি সম্পদ বিভাগ কোনো প্রকার ভ্যাকসিন প্রয়োগ করেনি বলে এলাকার খামারীরা জানিয়েছেন।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.রুমানা আকতার রোমি লাম্পি স্কিন রোগে ঐসব গরুর মৃত্যুর খবরে বলেন, খামার পরিস্কার ও জীবনিরাপত্তা ব্যবস্থা বজায় রাখতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। এ ছাড়া রোগ প্রতিরোধে লাম্পি টিকা গ্রয়োগ করা যেতে পারে বলেও তিনি জানান। তবে এই টিকার সংকট রয়েছে এবং সরকারি ভাবে সরবরাহ না থাকায় খামারীদের বাজারে ওষুধের দোকান থেকে সংগ্রহ করতে বলা হয়েছে।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host