1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় নিষিদ্ধ আ. লীগের অপতৎপরতা রুখে দিতে বিএনপির বিক্ষোভ নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি ঈশ্বরদীতে ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতাকে ছুরিকাঘাত ভালো অর্জনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী ভুয়া ফটোকার্ড ও অপতথ্য ছড়ালে কঠোর ব্যবস্থা, সতর্ক করলেন আইনমন্ত্রী পাবনায় নিখোঁজের ৭ দিন শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ফরিদপুরে অটোভ্যান চালকের লাশ উদ্ধারের ঘটনায় যুবক আটক ফরিদপুরে অটোভ্যানচালক কিশোরের লাশ উদ্ধার পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

ভাঙ্গুড়ায় স্কুল মিল্ক ফিডিং কর্মসূচী বিষয়ক প্রশিক্ষণ-প্রাণিসম্পদ অধিদপ্তরের ব্যতিক্রম উদ্যোগ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ৪৬২ সময় দর্শন

ভাঙ্গুড়া প্রতিনিধি ঃ শনিবার পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে স্কুল মিল্ক ফিডিং বিষয়ক দিনব্যাপি এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোছা: রুমানা আকতার। প্রশিক্ষণের সেশন পরিচালনা করেন প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: আশরাফুল ইসলাম।

জানাগেছে,মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের প্রাণি সম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘‘প্রাণি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)”এর অধীনে শিক্ষার্থীদের মাঝে নিরাপদ ও পুষ্টিকর দুগ্ধজাত পণ্য প্রদর্শণীর অংশ হিসাবে এ কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রকল্পের আওতায় ২০২৫ সালের জুন পর্যন্ত দেশের ৬১টি জেলার ৩০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাইলট কর্মসূচী চলমান থাকবে।


উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা: রুমানা আকতার বলেন,প্রথম পর্যায়ে পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের চকদিগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের পুষ্টিমান উন্নয়নে প্রকল্প গৃহিত হয়েছে। নির্বাচিত বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক /১ম থেকে ৫ম শ্রেণির সকল শিক্ষার্থীকে বিনামুল্যে প্রতিদিন ২০০মিলি দুধ খাওয়ানো হবে। পুষ্টি চাহিদা মেটাতে এবং পুষ্টি বিষয়ক সচেতনতা বাড়াতে এ কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। ঈদুল আযহার পরই চকদিগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কার্যক্রম শুরু হবে বলে ঐ কর্মকর্তা জানান।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান তার বক্তব্যে বলেন,দুধ একটি আদর্শ খার্বা এর মধ্যে রয়েছে দরকারী শর্করা,আমিষ,চর্বি,ভিটামিন,খনিজ ও পানি। এছাড়া শিশুর মেধা বিকাশে অত্যন্ত প্রয়োজনীয় ল্যাকটোজ একমাত্র দুধেই পাওয়া যায়। শরীরের বৃদ্ধি ঘটানো ,শক্তি যোগানো ও মেধা বিকাশে দুধের সমতুল্য আর কোনো খাবার পৃথিবীতে নেই। তাই তিনি প্রকল্পের সফলতায় সংশ্লিষ্ট সকলের সততা ও নিষ্ঠার সাথে কাজ করার তাগিদ দেন।

কর্মশালায় চকদিগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম,সহকারী শিক্ষক ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্যসহ মোট ২৫জন অংশ নেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host