1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
স্কুল ল্যাব থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ শ্মশান থেকে উদ্ধার বিচার না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বয়কটের ঘোষণা রাবি সাংবাদিকদের বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬ শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনাসভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শিক্ষকদের মর্যাদা দিলে, বাড়বে শিক্ষার মান! ২৫২ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩৭ শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় ১৬ কোটি টাকার স্বর্ণ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

বিয়ের ১৯ দিনেই স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ পুনমের

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৬৫ সময় দর্শন

মাত্র কয়েকদিন আগেই তাঁরা বিয়ের কথা ঘোষণা করেন। গত ১ সেপ্টেম্বর বিয়ে করে সাতপাকে বাঁধা পড়েছিলেন দুজনে। বলিউডের অভিনেত্রী পুনম পান্ডে ও তাঁর স্বামী শ্যাম বম্বের সম্পর্কে মাত্র কয়েকদিনের মাথায় বিপর্যয় নেমে এল।

যৌন নির্যাতন ও মারধরের অভিযোগে স্বামী শ্যাম বম্বের বিরুদ্ধে এবার পুলিশের দ্বারস্থ হলেন পুনম। পুলিশের কাছে অভিযোগ দায়েরের পরপরই গোয়া পুলিশ গ্রেপ্তার করে শ্যাম বম্বেকে।

ভারতের সমুদ্র তীরবর্তী পর্যটন নগরী গোয়ায় সম্প্রতি শ্যুটিং শুরু করেন পুনম পান্ডে। বিয়ের পরপরই স্বামী শ্যাম বম্বের সঙ্গে গোয়ায় হাজির হন তিনি। এর কয়েক দিন পরই পুনম অভিযোগ করেন, শ্যাম তাঁকে যৌন নির্যাতন, মারধর ও হুমকি দিয়েছেন। পুনমের অভিযোগ দায়েরের পরপরই অভিনেত্রীর স্বামীকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে কঙ্কনা থানার ইন্সপেক্টর তুকারাম চহ্বান গণমাধ্যমকে জানান, পুনম পান্ডের অভিযোগ দায়েরের পরই শ্যাম বম্বেকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পুনমের মেডিকেল পরীক্ষা করতে হবে বলে জানান তিনি।

তবে পুনম পান্ডে বা শ্যাম বম্বের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

প্রায় দুই বছর ধরে লিভ ইন সম্পর্কে ছিলেন পুনম পান্ডে এবং শ্যাম বম্বে। লকডাউনের মধ্যে বাগদান পর্বের পর সম্প্রতি বিয়ে সেরে ফেলেন পুনম, শ্যাম। বান্দ্রার বাড়িতে পরিবার এবং কাছের মানুষদের হাজিরায় বিয়ে সারেন পুনম পান্ডে এবং শ্যাম বম্বে। নিজেদের সোশ্যাল সাইটে সেই ছবিও শেয়ার করেন ওই দম্পতি।

সূত্র : জি নিউজ, নিউজ ১৮, টাইমস নাও।

 

#DDN/মাহবুব-উল-আলম

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host