1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
১,৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮২০ সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, আইনি পদক্ষেপের ইঙ্গিত আইনমন্ত্রীর জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে: মোহাম্মদ সেলিম উদ্দিন আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গবেষণায় বিনিয়োগ বাড়াতে হবে : মির্জা ফখরুল এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন স্পিকার সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী

এসএসসি ’৯০ ব্যাচের বন্ধু সম্মিলন ১৪ জানুয়ারি ২০২২ সাভারে অনুষ্ঠিত হচ্ছে

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ২ জানুয়ারি, ২০২২
  • ৯৫২ সময় দর্শন

ষ্টাফ রিপোর্টার : দেশজুড়ে ৯০ হৃদয়ে ব্যাকবেঞ্চারের ব্যানারে ১৯৯০ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের “বন্ধু সম্মিলন-২০২২” অনুষ্ঠিত হতে যাচ্ছে।

চলতি জানুয়ারি মাসের ১৪ তারিখ শুক্রবার ড্যাফোডিল ইউনিভার্সিটি ক্যাম্পাস বিরুলিয়া,সাভার,ঢাকায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। নিবন্ধিত বন্ধুদের সকাল সাড়ে ৮টায় রিসিপশন থেকে এন্ট্রি কার্ড সংগ্রহ করে প্রবেশের অনুরোধ করা হয়েছে।

বন্ধু সম্মিলনের প্রধান সমন্বয়কারী খন্দকার মো: মিজানুর রহমান মিলন জানান,বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের আওতায় ১৯৯০ সালের এসএসসি ব্যাচের বন্ধুদের নিয়ে ব্যতিক্রম এই সম্মিলনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান সফল করার জন্য এই গ্রুপের শতাধিক বন্ধু একযোগে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে সহস্রাধিক বন্ধু রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছেন।


খন্দকার মিজান মিলন আরো জানান, ৫ জানুয়ারি‘২২ পর্যন্ত অনলাইন রেজিষ্ট্রেশন ও বিকাশ পেমেন্টের মাধ্যমে বন্ধু সম্মিলনের নিবন্ধন কার্যক্রম চলবে। আগ্রহী বন্ধুরা এই সময়ের মধ্যে জেরিন খান- ০১৭১১৩৭৩১৬৯,খন্দকার মোশতাহিদ- ০১৭৬২১১০০২২, মুশফিক টুটুল- ০১৭১১১১৫৯৩০,

ওয়ালিদ জাকির- ০১৭১৫৩০০৯৭০ এর নম্বরে যোগাযোগ করে রেজিষ্ট্রেশন করতে পারবেন।

এছাড়া অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানতে খন্দকার মিজান মিলন ০১৭১১৩৫৯৪০৫ এর সাথে যোগাযোগ করা যাবে।

বন্ধু সমম্মিলন নামে এই সামাজিক সংগঠনটির উদ্যোক্তারা জানিয়েছেন ‘৯০ ব্যাচের পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তা,ব্যবসায়ী,পেশাজীবী ও করপোরেট ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে যোগদান করবেন। দিনব্যাপি এই অনুষ্ঠানে বন্ধু পরিচিতি,স্মৃতিচারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে।

প্রধান সমন্বয়কারী খন্দকার মিজান মিলন দেশের সকল ৯০ ব্যাচের বন্ধুদের এই অনুষ্ঠানে যোগদানের জন্য আহবান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host