1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
১,৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮২০ সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, আইনি পদক্ষেপের ইঙ্গিত আইনমন্ত্রীর জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে: মোহাম্মদ সেলিম উদ্দিন আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গবেষণায় বিনিয়োগ বাড়াতে হবে : মির্জা ফখরুল এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন স্পিকার সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী

এমন অত্যাচারের মানে হয় না : পরীমনি

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ৫০০ সময় দর্শন
এমন অত্যাচারের মানে হয় না : পরীমনি

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত আলোচিত চিত্রনায়িকা পরীমনির সব ধরনের ‘অশ্লীল’ ছবি ও ভিডিও আগামী ৩০ দিনের মধ্যে সরিয়ে নিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে সব ধরনের অশ্লীল সংলাপ, অভিনয়, অঙ্গভঙ্গি- যার কোনো শৈল্পিক মূল্য নেই; এমন কার্যক্রম থেকেও সম্পূর্ণভাবে বিরত থাকতে বলা হয়েছে নোটিশে। অথচ নোটিশটি সোমবার রাত পর্যন্ত হাতে পাননি পরী। তবে গণমাধ্যমে সুবাদে নোটিশের বিস্তারিত জেনেছেন এই চিত্রনায়িকা।

আর নোটিশ হাতে পেলে বেশ কয়েকটি পক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলেও জানান পরীমনি। তার ভাষ্য, ‘আমার পেজে এমন কোনো ভিডিও নেই যেটা আমাকে সরাতে হবে। জন্মদিনে ফাইভ স্টার হোটেলে আমি যে অনুষ্ঠান করেছি, সেখানকার কোনো ভিডিও বা ছবি আমি ফেসবুক ছেড়েছি? আমার অনুমতি ছাড়া বাইরে থেকে এগুলো ছড়ানো হয়েছে। কোথায় কে কোন ভিডিও দেখল, সেই ভিডিও আমার ঘাড়ে চাপাতে পারেন না।’

গণমাধ্যমকে পরীমনি আরও বলেন, ‘ফেসবুক খোলার পর থেকে যেসকল ভিডিও বা ছবি আপলোড করেছি, সেগুলো সবাই দেখেছেন। আমার ফেসবুকে কোথাও কি কোনো অশ্লীল ছবি আছে? যা আমি আপ করেছি। যেসব ছবির ইঙ্গিত করে নোটিশ দেওয়া কথা বলা হয়েছে। এর আগে হাতে সিগারেটসহ দুটি ছবি আদালত থেকে সরাতে বলা হয়েছিল, আমি তা এক ঘণ্টার মধ্যে সরিয়েছি।’

ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বিশ্বসুন্দরী’খ্যাত এই চিত্রনায়িকা বলেন, ‘আমার পেছনে সবাই কেন লাগে রে ভাই? জন্মদিনের অনুষ্ঠানের পর আমাকে অপমান করে যে ভিডিওগুলো বানানো হলো, গান বাদ দিয়ে অশ্লীল গান জুড়ে ভিডিওগুলো ভাইরাল করা হয়েছে। আমি উল্টো ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। নোটিশ হাতে না পেলেও গণমাধ্যমে খবরটি দেখে আমি অসুস্থ হয়ে পড়েছি। এমন অত্যাচারের মানে হয় না।

নোটিশ পাঠানো দুই আইনজীবীর নামে ক্ষতিপূরণ দাবি করে পাল্টা নোটিশ পাঠাবেন উল্লেখ করে পরী বলেন, ‘আগে আমার হাতে ওই নোটিশ পেলে, আমি পাল্টা দুই উকিলের নামে নোটিশ পাঠাব। আমাকে ডিস্টার্ব করেছেন তারা। আমি তাদের কাছে ক্ষতিপূরণ চাইব। আমার মানসিক স্বাস্থ্যের ক্ষতি করেছেন, যার ক্ষতিপূরণ তাদের অবশ্যই দিতে হবে।’

উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত চিত্রনায়িকা পরীমনির সব ধরনের ‘অশ্লীল’ ছবি ও ভিডিও আগামী ৩০ দিনের মধ্যে সরিয়ে নিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে সব ধরনের অশ্লীল সংলাপ, অভিনয়, অঙ্গভঙ্গি- যার কোনো শৈল্পিক মূল্য নেই; এমন কার্যক্রম থেকে সম্পূর্ণভাবে বিরত থাকতেও বলা হয়েছে তাকে।

গতকাল সোমবার রেজিস্ট্রি ডাকযোগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বিএফডিসির ঠিকানায় এ নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এবং ঢাকা জজ কোর্টের আইনজীবী ইসমাতুল্লাহ লাকী তালুকদার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host