1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ২০ মে ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় ভূমি মেলা উপলক্ষে র‌্যালি ও জনসচেতনতামূলক সভা কোরবানীর চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ বিতরণ, ঋণ সুবিধা ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের উদ্যোগ চাটমোহরে তিন মাদকসেবীর কারাদন্ড ও জরিমানা ইরানে হামলা স্থগিতের ঘোষণার পর কমল তেলের দাম, স্বস্তি বিশ্ববাজারে ভূমিসেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধ করতে চায় সরকার-প্রধানমন্ত্রী পবিত্র ঈদুল আজহা ২৮ মে সিলেট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির দুধের সাথে তেল মিশিয়ে ফ্যাট বৃদ্ধি,ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড শরীয়তপুরের চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে পাবনায় মানববন্ধন ৯৫ বারের মতো পেছাল রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন, নতুন তারিখ ধার্য

ভাঙ্গুড়ায় আওয়ামী লীগের আরও দুই নেতা বহিষ্কার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ২৭৭ সময় দর্শন
ভাঙ্গুড়ায় আওয়ামী লীগের আরও দুই নেতা বহিষ্কার

ভাঙ্গুড়া (পাবনা ) প্রতিনিধি:

আসন্ন পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় ওয়ার্ড আওয়ামী লীগের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রধান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃতরা হলেন, উপজেলার খানমরিচ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম রব্বানি রুবেল এবং ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মন্নাফ আলী সরকার।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান হোসেন   বলেন, চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচন করায় দলের গঠনন্ত্রের ৪৭ এর ( ঠ ) ধারার বিধান ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষরিত পত্রের নির্দেশনা অনুযায়ী তাঁদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host