1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ২০ মে ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় ভূমি মেলা উপলক্ষে র‌্যালি ও জনসচেতনতামূলক সভা কোরবানীর চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ বিতরণ, ঋণ সুবিধা ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের উদ্যোগ চাটমোহরে তিন মাদকসেবীর কারাদন্ড ও জরিমানা ইরানে হামলা স্থগিতের ঘোষণার পর কমল তেলের দাম, স্বস্তি বিশ্ববাজারে ভূমিসেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধ করতে চায় সরকার-প্রধানমন্ত্রী পবিত্র ঈদুল আজহা ২৮ মে সিলেট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির দুধের সাথে তেল মিশিয়ে ফ্যাট বৃদ্ধি,ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড শরীয়তপুরের চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে পাবনায় মানববন্ধন ৯৫ বারের মতো পেছাল রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন, নতুন তারিখ ধার্য

ভাঙ্গুড়ার দিলপাশার ইউপি নির্বাচন জমে উঠেছে

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ৩৪৬ সময় দর্শন
চাটমোহরে ইউপি নির্বাচন ২০২১ বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল 

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নে প্রচার প্রচারণা জমে উঠেছে।

সাধারণ ভোটারদের মাঝে বিরাজ করছে নির্বাচনী আমেজ।

শুক্রবার নির্বাচনী এলাকা ঘুরে দেখা যায়, নির্বাচনকে ঘিরে এলাকায় ছেয়ে গেছে সাদাকালো পোস্টারে। ইউনিয়নের বিভিন্ন পয়েন্ট, অলিগলি, পাড়া-মহল্লায় প্রার্থীদের পোস্টারগুলো গাছে গাছে টাঙানো হয়েছে। এছাড়া মাইক দিয়ে চলছে প্রার্থীদের পক্ষে প্রচারণা। প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি।

এদিকে প্রার্থীদের পক্ষে শুধু পুরুষরাই নয় নারীরাও ছুটছে ভোটারদের কাছে।

অপরদিকে প্রার্থীদের নিয়ে তার কর্মীসমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও চলাচ্ছে জোর নির্বাচনী প্রচারণা।

দিলপাশার ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও দিলপাশার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অশোক কুমার ঘোষ প্রনো (নৌকা), ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হান্নান (মোটর সাইকেল), আওয়ামী লীগ নেতা মোঃ শাহ আলম (আনারস), নির্দলীয় মোঃ মাসুদ রানা (চশমা) মোঃ আবুল হাশেম (ঘোড়া),মোঃ রাকিব খান পলাশ(অটোরিক্সা)।

এদের মধ্যে ব্যাপক প্রচার-প্রচারণায় এগিয়ে রয়েছেন নৌকার প্রার্থী।

শেষ দিনে প্রচারকালে দিলপাশার ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত (নৌকা প্রতীকের) পদপ্রার্থী শ্রী অশোক কুমার ঘোষ প্রনো বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। আমি আবার পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের অসম্পূর্ণ কাজ শেষ করে আদর্শ ও মডেল ইউনিয়নে পরিণত করবো।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা জানান, সুষ্ঠু নির্বাচন হলে জনগণ তাদের ব্যালটের মাধ্যমে বিজয়ী করবেন।

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কাজ করছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা।

তিনি জানান, নির্বাচন আচারণবিধি মানাতে মাঠে কাজ করছে ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট।

আগামী ২৬ ডিসেম্বর ভাঙ্গুড়া উপজেলার চারটি ইউপির ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host