1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, জুলাইয়ের চেয়ে বেড়েছে ১৫.৬৫ শতাংশ মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা আপিলের সুযোগ পাবেন না-চিফ প্রসিকিউটর রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের মতবিনিময় চাটমোহরে কোনো বহিরাগতকে মেনে নেওয়া হবে না : এমপি রুমা আন্দোলনে দণ্ডপ্রাপ্ত এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে ছাড় দেওয়া হবে না- ডাক বিভাগের রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা

উয়েফা নেশন্স লিগে খেলবে ব্রাজিল-আর্জেন্টিনা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৪২২ সময় দর্শন
উয়েফা নেশন্স লিগে খেলবে ব্রাজিল-আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক/

নেশন্স লিগের সফল দুই আসরের পর এবার নতুন সংস্করণ আনতে যাচ্ছে আয়োজন সংস্থা উয়েফা। আগামী আসরের পর থেকে এই লিগে অংশ নিতে পারে দক্ষিণ আমেরিকার দুই জায়ান্ট ব্রাজিল-আর্জেন্টিনা। আগামী ২০২২-২৩ মৌসুমে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসর শেষে বড় ধরনের পরিবর্তন আসছে বলে আভাস দিয়ে রেখেছে সংস্থাটি।

উয়েফার নতুন সংস্করণ অনুযায়ী, ২০২৪ সাল থেকে ইউরোপ মহাদেশের ৫৫ দলের পাশাপাশি দক্ষিণ আমেরিকা মহাদেশের ১০ দল একত্রে প্রতিদ্বন্দ্বিতা করবে এই লিগে। সেক্ষেত্রে ওই আসরে ইউরোপের দলগুলোর সঙ্গে এই লিগে যুক্ত হবে ব্রাজিল-আর্জেন্টিনাও। খবরটি নিশ্চিত করেছেন উয়েফার সহ-সভাপতি এবং পোল্যান্ডের সাবেক ফুটবলার জিবিনিউ বোনিয়েক।

চলতি বছরের সেপ্টেম্বরে নিজেদের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের ঘোষণা দেয় উয়েফা ও দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। নারী ফুটবল, ফুটসাল, যুব ফুটবল, রেফারি বিনিময় ও প্রযুক্তিগত প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে চুক্তি স্বাক্ষর করে তারা। তারই ধারাবাহিকতায় ব্রাজিল-আর্জেন্টিনাসহ কনমেবলের সদস্য দলগুলোকে নিয়ে আয়োজিত হতে যাচ্ছে নেশন্স লিগ।

শুক্রবার ক্রীড়া বিষয়ক স্প্যানিশ গণমাধ্যম মার্কা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, পোলিশ সংবাদমাধ্যম মেকজিকিকে দেওয়া সাক্ষাৎকারে বোনিয়েক বলেছেন, ‘আমরা কনমেবলের সঙ্গে একটি বৈঠক করেছি। ২০২৪ সাল থেকে দক্ষিণ আমেরিকা মহাদেশের দলগুলো নেশন্স লিগে যোগ দিবে।’

দক্ষিণ আমেরিকার দলগুলো যোগ দিলেও নেশন্স লিগ আয়োজিত হবে ইউরোপের বিভিন্ন ভেন্যুতেই। বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট তালিকার শীর্ষ ছয় দল খেলবে ‘এ’ লিগে। আর বাকি চার দল অংশ নেবে ‘বি’ লিগে। ‘সি’ ও ‘ডি’ থাকবে আগের মতোই।

প্রসঙ্গত, ব্রাজিল-আর্জেন্টিনা ছাড়া কনমেবলের বাকি আট সদস্য দেশ হলো উরুগুয়ে, প্যারাগুয়ে, চিলি, ইকুয়েডর, কলম্বিয়া, ভেনেজুয়েলা, বলিভিয়া ও পেরু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host