1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

ভাঙ্গুড়ায় পুলিশের সহায়তায় আশ্রয়ের ঠিকানা পেল হৃতদরিদ্র খোদেজা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ৪১৮ সময় দর্শন
ভাঙ্গুড়ায় পুলিশের সহায়তায় আশ্রয়ের ঠিকানা পেল হৃতদরিদ্র খোদেজা

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়ায় বাংলাদেশ পুলিশের আর্থিক সহায়তায় হৃতদরিদ্র খোদেজা (৬৫)এর আশ্রয়ের ঠিকানা (বসবাসের জন্য বাড়ি) নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের পাটুলীপাড়া গ্রামে তার এই নতুন বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

পাবনার জেলার পুলিশ সুপার মহিবুল ইসলাম খাঁন বিপিএম এর নির্দেশনায় উদ্বোধন করেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরিন। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল, ভাঙ্গুড়া থানার ওসি মুঃ ফয়সাল বিন আহসান, ভাঙ্গুড়া থানার পুলিশ সদস্য বৃন্দ,হৃত দরিদ্র খোদেজা, জমিদাতা আব্দুল মান্নান ও সংবাদ কর্মী বৃন্দ।
জানা গেছে,প্রধানমন্ত্রীর হৃতদরিদ্রদের আশ্রয়ণ প্রকল্পের আওতায় গৃহহীনদের গৃহ নির্মাণ কাজের অংশ হিসেবে পাবনার জেলার পুলিশ সুপার মহিবুল ইসলাম খাঁন বিপিএম এর নির্দেশনায় প্রতি উপজেলায় হৃত দরিদ্রকে একটি বাড়ি নির্মাণ করে দেওয়ার ঘোষাণা দেন। তারই ধারাবাকিতায় এই উপজেলা হৃতদরিদ্র খোদেজাকে দেওয়া নতুন বাড়ি নির্মাণ কাজের উদ্ধোধন করা হল। এর আগে হৃতদরিদ্র খোদেজা অন্যের বাড়িতে বসবাস করত ।

হৃতদরিদ্র খোদেজাকে ২ শতাংশ জমিদান করেছেন পাটুলী পাড়ার বাসিন্দা আব্দুল মান্নান ব্যাপারি। এখানে দুইটি কক্ষ, একটি বারন্দা, বাথরুমসহ সুপেয় পানির সুবিধা সম্বলিত বসবাসের জন্য বাড়ি নির্মাণের যাবতীয় খরচ বহন করবে বাংলাদেশ পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host