1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, জুলাইয়ের চেয়ে বেড়েছে ১৫.৬৫ শতাংশ মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা আপিলের সুযোগ পাবেন না-চিফ প্রসিকিউটর রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের মতবিনিময় চাটমোহরে কোনো বহিরাগতকে মেনে নেওয়া হবে না : এমপি রুমা আন্দোলনে দণ্ডপ্রাপ্ত এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে ছাড় দেওয়া হবে না- ডাক বিভাগের রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

নিউজিল্যান্ড টেস্টের জন্য প্রস্তুত তাসকিন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ৪২৮ সময় দর্শন
নিউজিল্যান্ড টেস্টের জন্য প্রস্তুত তাসকিন

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ দলের পেস অ্যাটাকে এখন বড় অস্ত্র তাসকিন আহমেদ। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও দুর্দান্ত বল করেছেন এই পেসার। সিরিজের শেষ ম্যাচে হাতে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। পরে সেখানে সেলাই করায় পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রামে টেস্টে খেলতে পারেননি। চোট কাটিয়ে ঢাকা টেস্টের স্কোয়াডে ডাক পেলেও শেষমেষ তাকে খেলানো হবে কিনা, তা নিয়ে ধোঁয়াশায় টিম ম্যানেজমেন্ট।

পাকিস্তান সিরিজের পর এক সপ্তাহের ছুটি পাবেন ক্রিকেটাররা। এরপরই রওনা দেবেন নিউজিল্যান্ডে। সেখানে আগামী বছরের শুরুতে দুটি টেস্ট খেলবেন মুমিনুল হকরা। কিউইদের পেস উইকেটে বাংলাদেশের পেস অস্ত্র হতে পারেন তাসকিন। তাই পাকিস্তানের সঙ্গে সিরিজের শেষ ম্যাচে এই পেসারকে নিয়ে বাড়তি ঝুঁকিতে নেবে না টিম ম্যানেজমেন্ট। যদিও অধিনায়ক মুমিনুল হক জানিয়েছেন, আগামীকাল সকাল পর্যন্ত তাসকিনের অবস্থা দেখবে দল।

চোট কাটিয়ে গতকাল থেকে অনুশীলন শুরু করেন তাসকিন। প্রথম দুইদিন বল হাতে বেশ সাবলীল দেখা গেছে তাকে। ইনডোরের উইকেটে ঘাম ঝরিয়ে গতির ঝড় তুলেছেন তিনি। ঢাকা টেস্টে এই পেসারের খেলার বিষয়ে অধিনায়ক বলেন, ‘এই ম্যাচ খেলার জন্য হয়ত কালকে পর্যন্ত অপেক্ষা করা লাগবে। কালকে আরেকটু দেখতে হবে, তখন হয়তোবা সিদ্ধান্ত নিতে পারব। আমার কাছে মনে হয় যে সে নিউজিল্যান্ডে খেলার জন্য সবচেয়ে বেশি প্রস্তুত।’

বাংলাদেশের হয়ে সাদা পোশাকে ৮ ম্যাচ খেলেছেন তাসকিন। তার মধ্যে সবশেষ জিম্বাবুয়ে সফরেও খেলেন তিনি। এই আট টেস্টের ১৫ ইনিংসে বল হাতে ২০ উইকেট শিকার করেন এই পেসার। যেখানে তার সর্বোচ্চ বোলিং ফিগার ১২৮ রানে ৫ উইকেট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host