1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
স্কুল ল্যাব থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ শ্মশান থেকে উদ্ধার বিচার না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বয়কটের ঘোষণা রাবি সাংবাদিকদের বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬ শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনাসভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শিক্ষকদের মর্যাদা দিলে, বাড়বে শিক্ষার মান! ২৫২ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩৭ শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় ১৬ কোটি টাকার স্বর্ণ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

বিয়ের পিঁড়িতে কাদম্বিনীও! ‘লোকনাথ’ ভাস্বর এবার ‘ডাক্তার’

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৯৪ সময় দর্শন

বিয়ের দেরি নেই কাদম্বিনীরও! প্রোমো বলছে, ছোট পর্দার বিয়ের মরশুমে মাস্টারমশাই দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ও বিয়ের প্রস্তাব দিতে চলেছেন ছাত্রী কাদম্বিনীকে। যদিও অভিনেত্রীর বক্তব্য, ‘‘এ রকম কিছুই না। মাস্টারমশাইয়ের সঙ্গে বাংলার প্রথম মহিলা ডাক্তারের বিয়ে হওয়ারই ছিল। স্টার জলসার ‘প্রথমা কাদম্বিনী’তে এবার সেই পর্ব আসতে চলেছে।’’

ডাক্তার হওয়ার পথ খুব মসৃণ ছিল না কাদম্বিনীর, সেটিও দেখানো হয়েছে প্রোমোতে। মাত্র এক নম্বরের জন্য তাঁকে আটকে দেন মেডিকেল বোর্ডের পরীক্ষক চিকিৎসক রাজেন্দ্রচন্দ্র চন্দ্র। সেরা ছাত্রীর চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণের বাধা কাটাতেই তাঁকে বিয়ের প্রস্তাব দেন দ্বারকানাথ।
অবশেষে কাদম্বিনীর বিয়ে? ফোনে ধরতেই সোলাঙ্কি রায় বললেন, ‘‘দ্বারকানাথ-কাদম্বিনীর বিয়ের কথা জীবনীতেই উল্লেখ আছে। পর্দায় সেই বিয়ে দেখাতে সম্ভবত আর একটু সময় লাগবে। আপাতত প্রোমোয় প্রস্তাব পর্ব দেখানো হচ্ছে।’’

‘বাবা লোকনাথ’-এর পর ‘রাজেন্দ্র’ চরিত্র দিয়েই ছোটপর্দায় নতুন রূপে ফিরছেন ভাস্বর চট্টোপাধ্যায়। আনন্দবাজার ডিজিটালকে জানালেন, “‘বাবা লোকনাথ’ শেষ হতে দর্শক-ভক্তদের মতো আমারও মন খারাপ হয়েছিল। এর পরেই এসভিএফ-এর তরফ থেকে নতুন অফার আসে।’’

পজিটিভ ক্যারেকটার থেকে এক লাফে নেগেটিভ চরিত্রে? উপভোগ করছেন, দাবি অভিনেতার। বললেন, অভিনয়ের স্বাদবদল মানেই একঘেয়েমি থেকে মুক্তি। দৃশ্য বলছে, সে যুগেও ফেভারিটিজম ছিল! যা ছিল ভারতে তা-ই আছে ভারতে, মনে করেন ভাস্বর। কে, কীভাবে তাকে সামলে চলবেন, সেটাই দেখার। আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host