1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
৩ মাসের মধ্যে রামিসা হত্যার রায় কার্যকর করা সম্ভব-আইনমন্ত্রী সনদনির্ভর নয়, দক্ষ ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারতে নতুন করে আলোচনায় ইনকিলাব জিন্দাবাদ স্লোগান রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল, স্বপ্নার মৃত্যুদণ্ড টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী প্রতারণার অভিযোগে বিএনপি নেতাকে পিটুনি দিয়ে বেঁধে থানায় সোর্পদ পাবনায় নতুন একটি বিসিক শিল্পনগরী হবে: বাণিজ্য ও শিল্পমন্ত্রী জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী সীমান্তে বিএসএফের আরও ৮টি পুশইনের অপচেষ্টা প্রতিহত করল বিজিবি ইসরায়েলি হামলায় লেবাননে আরও ২১ জন নিহত

ঐশ্বরিয়ার আলোচিত ১০ সিনেমা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৩৩১ সময় দর্শন
ঐশ্বরিয়ার আলোচিত ১০ সিনেমা

ঐশ্বরিয়া রাই বচ্চন- তার রূপের বর্ণনা যতই দেওয়া হোক না কেন, মনে হবে কম কম। এই বয়সেও সৌন্দর্যের ভাটা পড়েনি এতটুকু! তিনি যেন সৌন্দর্যের সমার্থক। সাবেক বিশ্বসুন্দরী আজ ৪৮-এ পা দিলেন। জন্মদিনে ঐশ্বরিয়া অভিনীত আলোচিত ১০ সিনেমা নিয়ে আমাদের আজকের আয়োজন। লিখেছেন- জাহিদ ভূঁইয়া

দেবদাস

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দেবদাস’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয় ছবিটি। মুক্তি পায় ২০০২ সালে। সঞ্জয়লীলা বানসালির পরিচালনায় এতে নাম ভূমিকায় অভিনয় করেন শাহরুখ। পারুর চরিত্রে ঐশ্বরিয়া ও চন্দ্রমুখীর ভূমিকায় দেখা যায় মাধুরীকে। দুঃখ-জাগানিয়া প্রেমের গল্পের সঙ্গে নাচ-গানের সম্মিলনে এ ছবি স্থান করে নিয়েছে ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের অনন্য স্থানে।

মোহাব্বাতে

আদিত্য চোপড়া পরিচালিত এ ছবিটি মুক্তি পায় ২০০০ সালে। প্রেক্ষাগৃহে আসার পর রীতিমতো ঝড় তুলেছিল এটি। সেই সঙ্গে দর্শক-সমালোচকদের হৃদয়ে, বক্স অফিসেও। ছবিতে মেঘা শঙ্কর চরিত্রে অভিনয় করেন অ্যাশ। তার বিপরীতে শাহরুখকে দেখা যায় রাজ আরিয়ান মালহোত্রার ভূমিকায়।

হাম দিল দে চুকে সানাম

এ ছবির নন্দিনী চরিত্রে অভিনয় করে মন কেড়েছিলেন ঐশ্বরিয়া। ১৯৯৯ সালে মুক্তি পাওয়া ছবিটি বক্স অফিসেও ব্যাপক সাড়া ফেলে। এতে অ্যাশের বিপরীতে অভিনয় করেন সালমান খান। তার চরিত্রের নাম ছিল সামির। ছবিটি পরিচালনা করেন সঞ্জয়লীলা বানসালি।

তাল

নব্বই দশকের আলোচিত ছবির একটি ‘তাল’। ১৯৯৯ সালে এটি মুক্তি পায়। এতে ঐশ্বরিয়ার সহশিল্পী ছিলেন অনিল কাপুর ও অক্ষয় খান্না। মিউজিক্যাল-রোমান্টিক এ ছবির গান শোনেননি এমন তরুণ পাওয়া কঠিন। বিশেষ করে ‘তাল সে তাল মিলা’ ও ‘ইশক বিনা’ গান দুটি ছিল সবার মুখে মুখে। ছবিটি পরিচালনা

করেন সুভাষ ঘাই। অ্যাশ অভিনয় করেন মানষী চরিত্রে।

গুরু

এ ছবির ‘বারসো রে’ গানের সঙ্গে ঐশ্বরিয়ার নৃত্য দৃষ্টি কেড়েছে সবার। পাশাপাশি আলোচিত হয়েছে ছবিটিও। এতে অ্যাশ অভিনয় করেন সুজাতা দেশাই চরিত্রে। ছবিতে তার বিপরীতে নাম ভূমিকায় অভিনয় করেন অভিষেক বচ্চন। ২০০৭ সালে মুক্তি পাওয়া ছবিটি পরিচালনা করেন মণিরত্মম।

চোখের বালি

আলোচনার শীর্ষে থেকে একটি বাংলা ছবিতে অভিনয় করেন ঐশ্বরিয়া। ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ‘চোখের বালি’ ছবিটি মুক্তি পায় ২০০৩ সালে। বিনোদিনী চরিত্রে অভিনয় করে সাবেক বিশ্বসুন্দরী নজর কাড়েন সবার।

অ্যায় দিল হ্যায় মুশকিল

অল্প সময় স্ক্রিনে থাকলেও কীভাবে নিজের দিকে ফোকাস টেনে নিতে হয়- এ ছবিতে সেটাই শিখিয়েছেন ঐশ্বরিয়া। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ তার চরিত্রের নাম ছিল সাবা। ছবিটি মুক্তি পায় ২০১৫ সালে। করণ জোহরের পরিচালনায় এতে আরও অভিনয় করেন রণবীর কাপুর ও আনুশকা শর্মা।

রোবট

যন্ত্র ও মানব প্রেমের কাল্পনিক চিত্র ফুটে উঠে এস শংকর পরিচালিত এ ছবিতে। এটি মুক্তি পায় ২০১০ সালে। ছবিতে সানা চরিত্রে অভিনয় করেন ঐশ্বরিয়া। তার বিপরীতে চিট্টির ভূমিকায় দেখা যায় সুপারস্টার রজনীকান্তকে।

ধুম ২

বলিউডের আলোচিত সিরিজ ‘ধুম’-এর দ্বিতীয় সিক্যুয়াল ‘ধুম ২’-এ সুনেহরি চরিত্রে অভিনয় করে তিনি মুগ্ধ করেন দর্শকদের। ছবিতে অ্যাশের বিপরীতে আরিয়ানের ভূমিকায় দেখা যায় হৃত্বিক রোশনকে। ২০০৬ সালে মুক্তি পাওয়া এ ছবিটি পরিচালনা করেন সঞ্জয় গাধবি।

সরবজিত

উমাঙ্গ কাপুর পরিচালিত এ ছবিতে দলবীর কৌর চরিত্রে অনবদ্য অভিনয় করেন তিনি। ছবিটি মুক্তি পায় ২০১৬ সালে।

জাহিদ ভূঁইয়া

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host