1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনাসভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শিক্ষকদের মর্যাদা দিলে, বাড়বে শিক্ষার মান! ২৫২ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩৭ শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় ১৬ কোটি টাকার স্বর্ণ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়াম দেশকে ভালো করতে ইমামতির মতো সমাজেরও দায়িত্ব নিতে হবে আলেমদের-বিরোধীদলীয় নেতা মেজর আখতারুজ্জামান একদিনের রিমান্ডে সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা: গভর্নর জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

অভিনেতা মাহমুদ সাজ্জাদ আর নেই

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ৩৬৬ সময় দর্শন
অভিনেতা মাহমুদ সাজ্জাদ আর নেই

বিনোদন ডেস্কঃ

বরেণ্য অভিনেতা মাহমুদ সাজ্জাদ আর নেই। আজ দুপুর সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিষয়টি নিশ্চিত করেছেন মাহমুদ সাজ্জাদের ভাই নাট্যজন ম হামিদ।

তিনি জানান, মাহমুদ সাজ্জাদ রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। কোভিড-১৯ পজেটিভ হওয়ায় গত ১ সেপ্টেম্বর তাকে সেখানে ভর্তি করানো হয়। পরে কোভিড নেগেটিভ ফল এলেও কোভিড পরবর্তী নানা জটিলতায় আক্রান্ত হন মাহমুদ সাজ্জাদ।

৭৩ বছর বয়সী মাহমুদ সাজ্জাদ বিশ্ববিদ্যালয় জীবন থেকেই নাট্যচক্রের সঙ্গে জড়িত। এই দলের হয়ে অভিনয় করেন ‘লেট দেয়ার বি লাইট’, ‘স্পার্টাকাস’, ‘জনক’সহ বেশি কিছু নাটকে।

জহির রায়হানের ‘সংসার’ সিনেমায় প্রথম অভিনয় করেন মাহমুদ সাজ্জাদ। পরে তিনি খান আতাউর রহমানের ‘ঝড়ের পাখি’, ‘আপন পর’, আজিজ আজহারের ‘চোখের জলে’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে বেশ প্রশংসিত হন। ব্যস্ততা বাড়ে টিভি নাটকেও। টেলিভিশনে তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক ‘সকাল-সন্ধ্যা’। এরপর তিনি অভিনয় করেছেন সহস্রাধিক নাটকে।

মাহমুদ সাজ্জাদের স্ত্রী মমতাজ বেগম, উপল ও অঞ্জন নামে দুই সন্তান রয়েছে। তারা পাঁচ ভাই। এর মধ্যে ম হামিদ বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক এবং ছোট ভাই কেএম খালিদ বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host