1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষকদের মর্যাদা দিলে, বাড়বে শিক্ষার মান! ২৫২ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩৭ শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় ১৬ কোটি টাকার স্বর্ণ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়াম দেশকে ভালো করতে ইমামতির মতো সমাজেরও দায়িত্ব নিতে হবে আলেমদের-বিরোধীদলীয় নেতা মেজর আখতারুজ্জামান একদিনের রিমান্ডে সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা: গভর্নর জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় দুধবাড়িয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি আতাউর রহমান খোকন

ছেলের জামিন মিললেই কেক কাটবেন শাহরুখ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ৩৫৮ সময় দর্শন
ছেলের জামিন মিললেই কেক কাটবেন শাহরুখ

বিনোদন   ডেস্ক

আগামী ২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিন। এদিন বলিউড বাদশাহর বাড়ি ‘মান্নাত’-এ দিনভর চলে বিশেষ আয়োজন। জন্মদিনে কিং খানকে এক নজর দেখতে বাড়ির সামনে ভিড় জমান ভক্ত-অনুরাগীরা। তবে শাহরুখের পরিবার এবার জমজমাট উৎসবের মেজাজে নেই।

কারণ মাদককাণ্ডে গ্রেপ্তার হয়ে অনেক দিন হলো মান্নাতের বাইরে ছেলে আরিয়ান খান। গত ২ অক্টোবর গ্রেপ্তারের পর কখনো এনসিবি দপ্তরে, কখনো আবার আর্থার রোডের জেলে কাটছে তার দিন-রাত। দফায় দফায় আদালতে শুনানি হলেও মিলছে না জামিন। ছেলেকে কারামুক্ত না করে কী এবার জন্মদিনে কেক কাটবেন বলিউড কিং?

ঘনিষ্ঠরা বলছেন, আরিয়ান কারাগারে থাকলে শাহরুখের জন্মদিনে কোনো উৎসব হবে না। ফলে ২ নভেম্বর ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ তারকার কেক কাটা নির্ভর করছে আদালতের সিদ্ধান্তের ওপর। মুম্বাইয়ের হাইকোর্টে আরিয়ানের জামিন মিললেই ছেলেকে সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কাটবেন শাহরুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host