1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ডিবিএইচ ফাইন্যান্সের যশোর শাখার উদ্বোধন নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী চাটমোহরে দুই প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার জামায়াত থেকে বহিষ্কার সাতক্ষীরা-৪ আসনের সেই সমালোচিত গাজী নজরুল প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ বাড়লো ৩১ ডিসেম্বর পর্যন্ত ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১টি সিলিং ফ্যান দিলেন এমপি আলী আছগার ভাঙ্গুড়ায় ফ্যামিলি কার্ড শুমারিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক করার রুল

উল্লাপাড়ায় পরলোকে চলে গেলেন গরীবের ডাক্তার ইমদাদুল

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ৬৮৮ সময় দর্শন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ অবশেষে পরলোকে চলে গেলেন গরীবের ডাক্তার। শনিবার বার্ধক্যজনিত কারণে সকাল সাড়ে ৮টায় উল্লাপাড়া পৌর শহরের ঝিকিড়া মহললার বাসা বাড়িতে মারা গেলে গরীবের ডাক্তার হিসেবে পরিচিত ইমদাদুল হক(৯৫)। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে এলাকার সকল মানুষের মাঝে নেমে আসে শোকের ছায়া। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্য। এই কথাটির সাথে অবলীলায় মিল পাওয়া যেত ডাঃ ইমদাদুল হকের কর্মজীবনে ।

সিরাজগঞ্জ জেলার উল­াপাড়া উপজেলার পঞ্চকোষী ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের ইমদাদুল হক ছিলেন একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। শিক্ষকতা পেশার এক পর্যায়ে তিনি পল­ী চিকিৎসকের প্রশিক্ষণ গ্রহণ করেন। র্শিক্ষক পেশা থেকে অবসর গ্রহনের পর পরবর্তি সময়ে বিনাপয়সায় তিনি গরীব মানুষদের চিকিৎসা সেবা দিয়েছেন। কালীগঞ্জ গ্রামের বাসিন্দা মহসীন হোসেন জানান, প্রতিদিন তার বাড়িতে আশে পাশের প্রায় ১০ গ্রামের অনেক নারী পুরুষ চিকিৎসা নিতে ভীর করতো। তাদের তিনি চিকিৎসার কোন প্রকার ফি ছাড়াই ব্যবস্থাপত্র ও কোন কোন ক্ষেত্রে নিজের পকেটের পয়সায় ওষুদ কিনে নিতেন। গভীর রাতে দুর গ্রামে ছুটে যেতেন চিকিৎসা দিতে। এলাকায় গরীবদের চিকিৎসার ভরসা ও বিশ্বাসের জায়গা জুড়ে অবস্থান করতেন এই ডাক্তার। মৃত্যুকালে তিনি স্ত্রী,৩ ছেলে ও ২ মেয়েসহ বহুস্বজন রেখে গেছেন। উল­াপাড়া শহরের ঝিকিড়া বন্দর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তার প্রথম ও কালীগঞ্জ গ্রামের স্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে বিকেলে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host