1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ডিবিএইচ ফাইন্যান্সের যশোর শাখার উদ্বোধন নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী চাটমোহরে দুই প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার জামায়াত থেকে বহিষ্কার সাতক্ষীরা-৪ আসনের সেই সমালোচিত গাজী নজরুল প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ বাড়লো ৩১ ডিসেম্বর পর্যন্ত ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১টি সিলিং ফ্যান দিলেন এমপি আলী আছগার ভাঙ্গুড়ায় ফ্যামিলি কার্ড শুমারিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক করার রুল

ভাঙ্গুড়ায় দুগ্ধ খামারিদের মাঝে ব্র্যাকের গো-খাদ্য ও ওষুধ বিতরণ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ৫৮৬ সময় দর্শন

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :
স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ ২ হাজার ৬শ ৮৩ জন দুগ্ধ খামারিদের মাঝে বিনামূল্যে ৫৪ মেট্রিক টন গো-খাদ্য ও কৃমিনাশক ওষুধ বিতরণ করেছে । আজ সোমবার (২৪ আগস্ট) দুপুরে ব্র্যাক ডেইরি ফুড এন্ড প্রজেক্ট এর আওতায় পৌরসভার জগাতলা ব্রাক চিলিং সেন্টারে আনুষ্ঠানিক ভাবে ওই খাদ্য ও ওষুধ বিতরণ করা হয়।

ব্র্যাকের মিল্ক কালেকশন ম্যানেজার ডাঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু ও মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি,ব্র্যাকের  জেলা সমস্বয়ক আরিফুর রহমান,লাইভস্টক সার্ভিসের ডিপুটি ম্যানেজার ডাঃ রিপন মিয়া,ভেটেনারী সার্জন ডাঃ মাহবুব হাসান,ডাঃ আমিনুল ইসলাম,ডাঃ একরাম আলী ও ভাঙ্গুড়া এলাকার ব্যবস্থাপক মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

এলাকা ব্যবস্থাপক মাহবুবুর রহমান বলেন, ভাঙ্গুড়া উপজেলার মোট ৩২টি চিলিং সেন্টারের আওতায় ২ হাজার ৬শত ৮৩ জন দুগ্ধ খামারির প্রায় ৭ দশমিক ৫ হাজার গাভীর ১৮৯ দশমিক ৫৫ টন খাবারসহ প্রায় ১৫ হাজার বাছুর,ষাঁড় ও বকনা গরুর কৃমিনাশক ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host