1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভুটানের রাজার সাথে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ ভাঙ্গুড়ায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের লাশ উদ্ধার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ভাঙ্গুড়া হাজী গয়েজ উদ্দিন মহিলা মাদরাসার গভর্নিং বডির সভাপতি হলেন নওশাদ আলী নিয়োগ দেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের নিষিদ্ধ দল ছাড়া সভা-সমাবেশে বাধা নেই: আইনমন্ত্রী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত

মেসিকে শেষবার দেখতে তার বাসার সামনে ভক্তদের ভিড়

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৪০০ সময় দর্শন

বার্সেলোনার সঙ্গে চুক্তির প্রক্রিয়া শেষ হওয়ায় পিএসজিতে যোগ দিচ্ছেন লিওনেল মেসি।  ফ্রান্সের ক্রীড়া পত্রিকা লেকিপে জানিয়েছে, প্যারিসের দলটির সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন আর্জেন্টাইন তারকা। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই প্যারিসে পৌঁছাবেন আর্জেন্টাইন সুপারস্টার। 

রোববার লিওনেল মেসির সংবাদ সম্মেলনের পর থেকে কাম্প নউয়ের বাইরে বার্সেলোনা সমর্থকরা ভিড় করেন।

ফুটবলের মহাতারকাকে বার্সেলোনায় আর দেখা যাবে না। দুঃখ ভারাক্রান্ত মনে সমর্থকরা তাই ভিড় করেছেন লিওনেল মেসির বাড়ির সামনে। আশা, শেষবারের মতো দেখা পাবেন প্রিয় ফুটবলারের।

সময়ের সেরা ফুটবলারকে এক নজর দেখার জন্য অনেকেই জড়ো হয়েছেন কাম্প নউ স্টেডিয়ামের বাইরে। বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক শেষে দুই বছরের জন্য বার্ষিক ৩৫০ কোটি টাকা বেতনে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দিচ্ছেন মেসি।

বার্সেলোনা ও আর্জেন্টিনা সমর্থক গনসালো মোরেনো মনে করছেন,বার্সেলোনার স্বদিচ্ছার অভাবেই মেসিকে ক্লাব ছাড়তে হয়েছে।

তিনি বলেন, আমার মনে হয় না মেসিকে ক্লাবে রাখার জন্য পর্যাপ্ত চেষ্টা করা হয়েছে। আমি মনে করি, তাকে ধরে রাখাটা ক্লাবের হাতেই ছিল।

বার্সেলোনার মেসির প্রিয় ১০ নম্বর জার্সি পরে আসা আরেক সমর্থক ক্রিস্তিয়ান গার্সিয়া বলেন, খুব খারাপ লাগছে, আমি খুবই হতাশ। এমন একজন খেলোয়াড় যাকে আমি সবসময় অনুসরণ করেছি, যিনি আমার কাছে উদাহরণস্বরূপ, তাকে এভাবে ক্লাব ছেড়ে চলে যেতে দেখাটা আমাকে ভীষণ কষ্ট দিচ্ছে।

মেসিভক্ত হোনাস রোমেরো বলেন, পিএসজিতে যোগ দিতে যাওয়ার আগে মেসিকে দেখার জন্য অপেক্ষা করছি।

বার্সেলোনার জার্সিতে ২১ বছরের পথচলায় রেকর্ড ৩৫টি শিরোপা জয় করেন মেসি। এছাড়া ৬৮২ গোল করে ক্লাবটির ইতিহাসে রেকর্ড গোলদাতা হন। লা লিগার সর্বোচ্চ গোলদাতাও মেসি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host