1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি নথিতে ‘এআই’ শব্দ বাদ দিতে চান ট্রাম্প, নতুন নাম ‘সুপার ইন্টেলিজেন্স’ ২৯ অক্টোবর শেষ হচ্ছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা, নদীতে নামার প্রস্তুতি জেলেদের পুঁজিবাজারে নতুন বিনিয়োগের সুযোগ, পাঁচ মাসে ৩৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন পাবনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ, ২০ নভেম্বর চালু হচ্ছে নতুন ট্রেন ৩৪ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ, বদলে যেতে পারে ১৯ জেলার কৃষি-অর্থনীতির চিত্র রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনে মিলবে অর্থ, প্রতি ইউনিটের দাম ১০ টাকা ৫০ পয়সা দেশে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিতে জবাবদিহি ও মানবিক আচরণের ওপর জোর রাষ্ট্রপতির ৬০ হাজার দক্ষ চালক তৈরি করবে বিআরটিসি, দেশ-বিদেশে সৃষ্টি হবে কর্মসংস্থানের সুযোগ বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

মেসির পিএসজি যাওয়া ঠেকাতে আদালতে বার্সেলোনা

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৪৫৮ সময় দর্শন

আর্থিক দৈন্যদশায় পড়ে দলের সেরা তারকাকে হারিয়েছে ক্লাব বার্সেলোনা। মেসিকে ধরে রাখার সব ধরনের চেষ্টা তারা করেছেন। কিন্তু লিগ কর্তৃপক্ষের বেতন কাঠামোর নিয়মের বেড়াজালে আটকে সব চেষ্টাই ব্যর্থ হয়েছে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে বার্সেলোনা।

এ বিবৃতি দেওয়ার পর থেকেই গুঞ্জন ফ্রান্সের জায়ান্ট দল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ক্লাবে যোগদান করতে চলেছেন মেসি।

সোমবার প্যারিসে হতে পারে মেসির স্বাস্থ্য পরীক্ষা। শিগগিরই নেইমার-ডি মারিয়াদের সতীর্থ হচ্ছেন মেসি।

আর এমন খবরে চটেছে বার্সেলোন। মেসির পিএসজিতে যাওয়া ঠেকাতে রীতিমতো আদালতের দ্বারস্থ হয়েছে বার্সা। স্প্যানিশ দৈনিক মার্কা এমন তথ্য দিয়েই প্রতিবেদন প্রকাশ করেছে।

নিজেরা মেসিকে ধরে রাখতে না পারলে দলবদলে ইস্যুতে এমন করছে কেন বার্সা?

ক্লাবটির দাবি, পিএসজির অর্থনৈতিক অবস্থা বার্সার চেয়ে ভালো নয়। তারা কীভাবে মেসিকে দলে ভেড়াবে, প্রশ্ন কাতালুনিয়ান ক্লাবটির।

আদালতে বার্সার অভিযোগ, অর্থনৈতিক অবকাঠামোর দোহাই দিয়ে মেসিকে ছাড়তে হয়েছে তাদের। পিএসজির অবস্থা নাকি আরও খারাপ।

বার্সেনোলার পক্ষে আইনজীবী ডক্টর হুয়ান ব্রানকোর ইউরোপিয়ান আদালতে করা অভিযোগে বলা হয়েছে, বার্সেলোনার তুলনায় পিএসজির ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের অবস্থা আরও খারাপ। ২০১৯-২০ মৌসুমে তারা তাদের আয়ের ৯৯ ভাগই খেলোয়াড়দের বেতনের পেছনে খরচ করেছে। সেখানে বার্সেলোনা খরচ করেছে ৫৪ শতাংশ।

মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, নতুন মৌসুমে খেলোয়াড়দের পেছনে পিএসজির অনেক অর্থ ব্যয় করতে হচ্ছে। পিএসজিকে দিতে হবে সার্জিও রামোস, জিয়ানলুইজি দোন্নারুমা, কিলিয়ান এমবাপ্পে ও নেইমারদের বেতন। এর পেছনেই একটা বড় অংশ ব্যয় হবে ক্লাবের সভাপতি নাসের আল খেলাইফির। সেখানে মেসি গেলে সেই পরিমাণটা আরও বহুগুণে বাড়বে।

 

মেসির পিএসজি যাওয়া ঠেকাতে আদালতে বার্সেলোনা

www.ddnnews.com
বিস্তারিত কমেন্টে
৯ আগস্ট ২১

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host