1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন স্পিকার সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে ভয়াবহ হামলা, সেনা-পুলিশসহ নিহত ২৭ রাষ্ট্রপতির পদ শূন্য, ৯০ দিনের মধ্যে ভোট, দ্রুতই তফসিল ঘোষণার প্রস্তুতি ইসির ভাঙ্গুড়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ডিবিএইচ ফাইন্যান্সের যশোর শাখার উদ্বোধন নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী

চিত্রনায়িকা একা কারাগারে

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৪৪৫ সময় দর্শন

গৃহকর্মী নির্যাতন ও মাদক আইনের মামলায় চলচ্চিত্র নায়িকা সিমন হাসান একাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এই আদেশ দেন।

৯৯৯-এ গৃহকর্মী হাজেরার অভিযোগ পেয়ে শনিবার রাতে রাজধানীর রামপুরার বাসা থেকে একাকে গ্রেপ্তার করে হাতিরঝিল থানা পুলিশ।

পুলিশ জানায়, রাজধানী রামপুরার নিঝুম এলাকায় বাসা থেকে একাকে আটক করা হয়েছে। তার বাসার গৃহকর্মী হাজেরা বেগমকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। পরে হাজেরা বেগম থানায় গিয়ে অভিযোগ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

হাতিরঝিল থানার পুলিশ জানায়, অভিনেত্রী একার কাছে মাদক পাওয়া গেছে। গৃহকর্মী নির্যাতন ও মাদক রাখার অভিযোগে তার বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে।

১৯৯৮ সালে তোজাম্মেল হক বকুল পরিচালিত ‘রঙিন রাখাল রাজা’ সিনেমার মাধ্যমে ঢালিউড ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটে চিত্রনায়িকা একার। প্রথম ছবিতে তেমন সাড়া ফেলতে পারেননি তিনি।

১৯৯৯ সালে কাজী হায়াতের ‘ধর’ ও ‘তেজি’ সিনেমা দুটির মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান একা। দুটিতেই তার নায়ক ছিলেন প্রয়াত মান্না। এরপর রুবেল, আমিন খান, আলেকজান্ডার বো ও অমিত হাসানের সঙ্গে জুটি বেঁধেও তিনি সফলতা পান।

তবে চলচ্চিত্রে অশ্লীলতা শুরু হলে ধীরে ধীরে হারিয়ে যান একা। একেবারেই কমিয়ে দেন সিনেমায় অভিনয়। সর্বশেষ ২০০৮ সালে তাকে ‘বাহাদুর সন্তান’ সিনেমায় দেখা গেছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host